চাণক্য শ্লোক বাংলা: ৪৯ ও ৫০

sunit(61)
Published in
#palnet
Words
158
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৪৯ শত্রু:::::::::::::::::::

শিক্ষা দানকারী গুরু মূর্খের অরি।
চোরের অরি চাঁদ আলো দানকারী।।
ব্যভিচারী স্ত্রীর অরি তার বৈধ পতি।
প্রার্থী ভিক্ষুক অরি তার যে লোভী অতি।।

বঙ্গানুবাদ: বিদ্যা দানকারী গুরু মূর্খের শত্রু। কারণ তিনি মূর্খতা দুর করে থাকেন। চোরের শত্রু হলো আলো প্রদান কারি চাঁদ। কারণ আলো দানের ফলে চোরের চুরি করতে অসুবিধে হয় বা তার ধরা পড়ার ভয় থাকে। ব্যভিচারী স্ত্রীর কাছে শত্রু তার নিজের স্বামী। কারণ সে তার বাধা হয়ে দাড়ায়। এছাড়া ভিখারী এবং পাওনাদার লোভীদের শত্রু হয়।


board-2294941_640.jpg

:::::::::::::::::::৫০ হিংসার ফল:::::::::::::::::::::

আর্থহানি হয় হিংসা করিলে অপরে।
রাজার হিংসিলে তবে রাজ রোষে পড়ে।।
ব্রাম্ভনে হিংসা কারির হয় বংশ ক্ষয়।
সত্য বক্তায় হিংসা হলে মৃত্যু নিশ্চয়।।

বঙ্গানুবাদ: অপর জনকে যদি হিংসা করো, তবে অর্থ ক্ষয় হবে। যদি রাজাকে হিংসা করো, তবে রাজ রোষে বিনষ্ট হতে হবে। ব্রাম্ভন কে হিংসা করলে বংশ হানি ঘটবে, এবং সত্য দ্রষ্টা বা সত্যবাদী কে হিংসার ফলে নিশ্চিত মৃত্যুমুখে পতিত হতে হবে।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg