চাণক্য শ্লোক বাংলা: ৭৫ ও ৭৬

sunit(61)
Published in
#palnet
Words
114
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৭৫ অপরিবর্তনীয়:::::::::::::::::::

প্রলয়কাল যে সময় উপস্থিত হয়।
ভীষন পরিবর্তন সমুদ্রে হয় সে সময়।।
রক্ষিতে নারে সে যে নিজ মর্যাদা।
সজ্জন ব্যক্তির মান থেকে সর্বদা।।

বঙ্গানুবাদ: প্রলয়ের সময় সমুদ্রে ভীষণভাবে পরিবর্তন ঘটে থাকে। তখন সে তার আপন মর্যাদা রক্ষা করতে অক্ষম হয়ে পড়ে। কিন্তু সজ্জন ব্যক্তির মর্যাদা প্রলয়কালেও ক্ষুণ্ণ হয়না।


glass-1462395_640.jpg

:::::::::::::::::::৭৬ দুর্লভ:::::::::::::::::::::

মধুময় সৎ বাক্য দুর্লভ এ ভুবনে।
জ্ঞানী পুত্র লাভ হয় বহু ভাগ গুনে।।
মনোমত ভার্যা পাওয়া তাও দুর্লভ।
বহু বন্ধু মেলে তবু প্রীয় নয় সব।।

বঙ্গানুবাদ: মাধূর্যময় সৎ বাক্য খুবই দুর্লভ, জ্ঞানী সূপূত্র পাওয়া দুর্লভ, মনের মত স্ত্রী রত্ন পাওয়া ও দুর্লভ, আবার সুহৃদ প্রিয় বন্ধু বা মিত্র পাওয়াও দুর্লভ


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৭৫ ও ৭৬ | Ecency