:::::::::::::::::৪১ ভয়ংকর:::::::::::::::::::
দুর্জন জনে যদি বিদ্বান হয়।
তাহার সঙ্গ কভু উচিৎ না লয়।।
সর্প শিরে রয় যদি বহুমূল্য মনি।
ভয়ানক নয় কি সে বিষধর ফনী।।
বঙ্গানুবাদ: দুর্জন ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, তাকে পরিহার করে চলাই কর্তব্য। যেমন সাপের মস্তক দূর্মুল্য মনিতে ভূষিত হলেও সেই সাপ অতি ভয়ংকর, তেমনি দুষ্ট লোকের প্রকৃতি ও সেই প্রকার।
:::::::::::::::::::৪২ বুদ্ধিমান:::::::::::::::::::::
সাধুজন সর্বদা পরহিত লাগি।
নিজ ধণ জীবন সব দিতে অনুরাগী।।
চঞ্চল জানিবে সদা ধণ ও জীবন।
প্রয়োজনে সৎকর্ম করো সমর্পণ।।
বঙ্গানুবাদ: জ্ঞানী ব্যক্তি পরোপকারের জন্য ধণ বা সম্পদ তো দূরের কথা, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে থাকেন। ধণ এবং জীবন কোনোটাই স্থিতিশীল নয়। সুতরাং সৎ কাজে জীবন নিয়োজিত করাই শ্রেয় এবং বুদ্ধিমানের কাজ।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী