চাণক্য শ্লোক বাংলা: ৩৭ ও ৩৮

sunit(61)
Published in
#palnet
Words
109
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৩৭ সাধু ব্যক্তি:::::::::::::::::::

সকল বাসনা যার পর উপকারে।
সাধু কহে তাহারেইসব শাস্ত্রকারে।।
দূরেতে পলায় তার সকল বিপদ।
প্রতি পদে পদে হয় বহু সম্পদ।।

বঙ্গানুবাদ: যাহার মনের মধ্যে সর্বদা পরোপকারের ইচ্ছা বর্তমান থাকে, তাহার সমস্ত বিপদ দূরীভুত হয় এবং প্রত্যেক পদে পদে সম্পদলাভ হয়ে থাকে।


saint-coloman-3092260_640.jpg

:::::::::::::::::::৩৮ বাসযোগ্য হীন:::::::::::::::::::::

যে দেশে বা স্থানে নাই মান সম্মান।
বন্ধু নাহিকো যেথা নাহি বিদ্যা জ্ঞান।।
জীবিকা অর্জনের কোনো উপায় না রয়।
সে স্থান বসবাসের উপযোগী নয়।।

বঙ্গানুবাদ: যে স্থানে বা যে দেশে সম্মান, বন্ধু বান্ধব বা বিদ্যা লাভের উপায় নেই, জীবিকা অর্জনের কোনো সুযোগ নেই, সে জায়গা বাস করার উপযোগী নয়।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg