:::::::::::::::::৩৫ সেনাধ্যক্ষ:::::::::::::::::::
সমস্ত নীতিশাস্ত্র এ যে সুদক্ষ প্রবীণ।
গজ অস্ব রথে চড়ি রয় ক্লান্তিহীন।।
শৌর্য বীর্য গুণে সেই হয় গুনবান।
সেনাপতি পদের তিনি হন সুমহান।।
বঙ্গানুবাদ: সমস্ত নীতিশাস্ত্র এ যে ব্যক্তি সুদক্ষ, এবং গজ, অশ্ব, রথ প্রভৃতি যানবাহন আরহনে যিনি সুনিপুণ, বীর্যবান ও গুণবান, সেই ব্যক্তি সেনাধ্যক্ষ পদের উপযুক্ত।
:::::::::::::::::::৩৬ ব্যবহার:::::::::::::::::::::
সকলের সাথে সমান আচার কখনো নাহি চলে।
শঠের সাথে শাঠোতা রেখো অহঙ্কারী খলে।।
নারীর সাথে চলিবে ছলিয়া সাধুতে রাখিবে প্রীতি।
শত্রুর সাথে বীরত্ব প্রকাশ এ হয় উচিৎ রীতি।।
দাক্ষিণ্য করো আপনজনে সরলতা বিদ্বানে।
গুরুজনের ক্ষ্যমিও সদাই দয়া করো পরজনে।।
যে যেমন জন সজনে তেমন করো সদা ব্যবহার।
মঙ্গল আর উন্নতিতে তবে ভরে যাবে সংসার।।
বঙ্গানুবাদ: সকলের সাথে সমান ব্যবহার উচিৎ নয়। খারাপের সাথে খারাপ, খলের সাথে অহঙ্কারী মনোভাব, নারীর সাথে ছলনা, সাধু ব্যক্তির সাথে সম্প্রীতি, বিদ্বানের সাথে সরলতা, শত্রুর প্রতি বীরত্ব প্রকাশ, আপনজনকে দাক্ষিণ্য দেখানো, গুরুজনকে ক্ষমা এবং অপরজনকে দয়া করা উচিৎ কর্ম। সুতরাং যে যেমন মানুষ, তার প্রতি সেরূপ ব্যবহার সংসারে উন্নতিতে সহায়ক হয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী