:::::::::::::::::৬১ অশোভন:::::::::::::::::::
পোষাক আশাকে মূর্খ হলে সুশোভন।
দূর হতে গুণী মনে হয় যে তখন।।
ততক্ষণ এই শোভা জানিও নিশ্চয়।
যতক্ষণ না সেই মূর্খ কোনো কথা কয়।।
বঙ্গানুবাদ: সুন্দর পোশাকে সুসজ্জিত মূর্খোকেও অনেক সময় জ্ঞানী বলে ভুল হয়। এই ভুল তার কথা না বলা পর্যন্ত থাকে। কিন্তু কথা বললেই তার মূর্খতা প্রকাশ হয়ে সৌন্দর্য্যের গৌরব নষ্ট করে দেয়।
:::::::::::::::::::৬২ বাধাস্বরূপ:::::::::::::::::::::
কাম ক্রোধ লোভ আর সুস্বাদু আহার।
অতিসেবা অতিনিদ্রা কৌতুক শৃঙ্গার।।
বিদ্যার্থী গণ সবে করো পরিহার।
বিদ্যার্জনে বাধাস্বরুপ এ আট প্রকার।।
বঙ্গানুবাদ: কাম, ক্রোধ, লোভ, সুস্বাদু আহার গ্রহণের বাসনা, শৃঙ্গার, কৌতুক, অতি নিদ্রা আর অতি সেবা বিদ্যার্থী গণের পক্ষে ত্যাগ করাই উচিৎ। কারণ এই আট প্রকার ভোগ বিদ্যা অর্জনের ক্ষেত্রে বিশেষ বাধা।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী