চাণক্য শ্লোক বাংলা: ৭৭ ও ৭৮

sunit(61)
Published in
#bengali
Words
121
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৭৭ বিনাশ হীন:::::::::::::::::::

সম্পর্ক আছে যার কুলীনের সনে।
আছে যার মিত্র হোয়ে পণ্ডিত জনে।।
জ্ঞাতি সনে সদ্ভাবে করে বসবাস।
জানিবে কখনো তার না হয় বিনাশ।।

বঙ্গানুবাদ: যে ব্যক্তির কুলীন এর সঙ্গে সম্পর্ক আছে, পণ্ডিতের সঙ্গে বন্ধুত্ব আছে, জ্ঞাতিদের সঙ্গে আছে সদ্ভাব, তার কখনো বিনাশ হয়না।


red-apple-1497074_640.jpg

:::::::::::::::::::৭৮ দোষ মুক্ত নয়:::::::::::::::::::::

এমন বংশ নেই যার দোষ নেই কোনো।
এমন কেহ নেই যে ভোগেনি কখনো।।
এমন কোনো লোক নেই যে ভোগেনি দুঃখ।
এমন বন্ধু ও নেই যেথা নিরন্তর সুখ।।

বঙ্গানুবাদ: এমন কোনো বংশ নেই যে একেবারে দোষ মুক্ত। এমন কোনো মানুষ নেই যে কখনো রোগে ভোগেনি। এমন কোনো মানুষ নেই, যে কখনো দুঃখ ভোগ করেনি। বন্ধুত্বও কখনো কোথাও নিরন্তর থাকে না।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৭৭ ও ৭৮ | Ecency