:::::::::::::::::৭৩ অতি সর্বদা গর্হিত:::::::::::::::::::
সীতা লাঞ্ছিত অতি রূপের কারণে।
অতি দর্পে ধংস হল বরণ গুণীজন।।
অতি দানে পতালেতে বলি বদ্ধ হন।
অতিশয় কোনো কিছু নয়কো শোভন।।
বঙ্গানুবাদ: অতিরিক্ত কোনো কিছুই মঙ্গলজনক নয়। অতি রূপের জন্য যেমন সীতা কে দুর্ভোগ ভোগ করতে হয়েছিল, তেমনি অতি সুন্দরী রমণীকে দুর্ভাগ্য বহন করতে হয়। অতি দাম্ভিকতার কারণে জ্ঞানীগুণী ও সুপণ্ডিত হয়েও রাজা বারণের ধংস সাধন হয়েছিলো। এছাড়া অতিরিক্ত দানশীলতার জন্য বলিকে পাতালে বদ্ধ হতে হয়েছিল।
:::::::::::::::::::৭৪ কষ্টকর:::::::::::::::::::::
পরাধীন জীবন হয় অতি কষ্টকর।
আরো কষ্টকর হয় নাহি যার ঘর।।
ব্যবসা করা কষ্টকর হয় নির্ধনের।
দারিদ্রতা থাকলে কষ্ট সর্ব রকমের।।
বঙ্গানুবাদ: পরাধীন জীবন অতিশয় কষ্টকর, কিন্তু নিরাশ্রয় হওয়া আরো কষ্টকর। নির্ধন লোকের ব্যবসা করা কষ্টকর, কিন্তু দারিদ্রতা থাকলে সব রকম কষ্টই পেতে হয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী