চাণক্য শ্লোক বাংলা: ৫৯ ও ৬০

sunit(61)
Published in
#palnet
Words
114
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৫৯ মহাধন:::::::::::::::::::

জল প্রাপ্তি হয় যেমন মৃত্তিকা খননে।
গুরুরে সেবিলে বিদ্যা লভিবে তেমনে।।
বদ্ধিমান শিষ্য সবে শুন যাহা বলি।
সেবিলে গুরু রে বিদ্যা লভিবে সকলি।।

বঙ্গানুবাদ: মাটি খনন করলে যেমন মাটির তলদেশ থেকে শুদ্ধ জল পাওয়া যায়, তদ্রুপ গুরুর সেবা করে পবিত্র বিদ্যারূপ মাহাধন লাভ হয়।


student-4311755_640.jpg

:::::::::::::::::::৬০ গুপ্তধন:::::::::::::::::::::

অসময়েও বিদ্যা করে বহু অর্থ দান।
সুনিশ্চিত বিদ্যা কামধেনু র সমান।।
মাতৃসমা প্রবাসেতে করে সে পালন।
বিদ্যা তাই গুপ্তধন অমূল্য রতন।।

বঙ্গানুবাদ: বিদ্যা সময় অসময় প্রতি ক্ষেত্রেই ফলদান করে থাকে, তাই সে কামধেনু এর তুল্য। আবার বিদ্যা বিদেশেও মায়ের মতোই পালন পোষণ করে। এ এমনই এক গুপ্তধন যে, কেউই তাকে চোখে দেখতে পায়না।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg