চাণক্য শ্লোক বাংলা: ৫১ ও ৫২

sunit(61)
Published in
#palnet
Words
135
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৫১ অপারগ:::::::::::::::::::

অনুদার না হয় উদার শত চেষ্টা ফলে।
শত চেষ্টা তেও ধৈর্য না ধরে চঞ্চলে।।
হাজার পুস্তক পাঠে তবু কটু ভাষী।
হবে নাকো জ্ঞান, না হবে মিষ্টভাষী।।

বঙ্গানুবাদ: অনুদার ব্যক্তি শত চেষ্টাতে উদার হতে পারে না। চঞ্চল ব্যক্তি শত চেষ্টা করেও নিজের ধৈর্য রাখতে পারে না। কটু ভাষী ব্যক্তি যতই চেষ্টা করুক না কেন, প্রীয় ভাষী বা মিষ্ট ভাষী হতে পারে না। হাজার হাজার পুস্তক পাঠেও তাদের জ্ঞান হয় না।


desperate-2048905_640.jpg

:::::::::::::::::::৫২ পরম মিত্র:::::::::::::::::::::

বিদ্যা সবার মিত্র হয় প্রবাসেতে।
নিশ্চিত জানিবে মিত্র জননী গৃহেতে।।
রোগেতে ওষুধ মিত্র রোগীর তা জেনো।
মৃত জনের ধর্ম মিত্র ভুলো না কখনো।।

বঙ্গানুবাদ: বিদেশে মিত্ররূপে বিদ্যা সহায়তা করে। গৃহে তে জননী পরম মিত্রের কর্তব্য পালন করেন। রোগীর একমাত্র মিত্র জীবনদায়ী ওষুধ এবং মৃতজনের ধর্মই হল শ্রেষ্ঠ বন্ধু।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৫১ ও ৫২ | Ecency