:::::::::::::::::৬৫ অজ্ঞানী:::::::::::::::::::
ভালো মন্দ বোঝে না সে গুন নাই যার।
গুণের মর্ম সে কিবা বুঝে আর।।
ব্যাধ যেমন গজমতির গুন নাহি জানে।
অবহেলা করে তায় অতি তুচ্ছ জ্ঞানে।।
বঙ্গানুবাদ: গুণাগুণ সম্বন্ধে যে জানে না, সে কোনটা ভালো আর কোনটা মন্দ কিছুই বুঝতে পারে না। গুণের কদর না বুঝে সে গুণীর নিন্দা করে। ব্যাধ বা কিরাত যেমন গজমতির গুন না জেনে বৃথাই তুচ্ছ জ্ঞান করে থাকে।
:::::::::::::::::::৬৬ শ্রেষ্ঠ অলঙ্কার:::::::::::::::::::::
কোকিলের রূপ তার স্বরের মিষ্টতা।
রমণীর রূপ রমণীর পতিব্রতা।।
বিদ্যাই রূপ হয় কু রূপ জনের।
ক্ষমাই পরম রূপ তপস্বী গণের।।
বঙ্গানুবাদ: কোকিলের কুহু স্বর, রমণীর পতিব্রত্ব, কু রূপ জনের বিদ্যা বা জ্ঞান এবং তপস্বী গণের ক্ষমাই হলো প্রকৃত অলঙ্কার।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী