:::::::::::::::::৪৭ মিছরির ছুরি:::::::::::::::::::
অসাক্ষাতে যে জন কেবল কার্য নাশ করে।
সাক্ষাতে যে প্রীয়বাক্য মন প্রাণ হরে।।
ত্যাগ সেই বন্ধুরে সেই কলসের মতো।
মুখে যার দুধ, ভিতরে বিষেতে পুরিত।।
বঙ্গানুবাদ: অন্তরালে যে ব্যক্তি কার্য নাশকারী কিন্তু সাক্ষাতে মিষ্টভাষী, এমন মানুষকে মুখে দুগ্ধ আচ্ছাদিত এবং ভিতরে বিষপূর্ণ কলসের ন্যায় পরিত্যাগ করা উচিৎ।
:::::::::::::::::::৪৮ অনুচিত:::::::::::::::::::::
অবিশ্বাসী জনেরে বিশ্বাস না করিবে।
মিত্রজন হতেও এতে সাবধান রহিবে।।
সেই মিত্র জেনো কভু হয় যদি রুষ্ট।
সর্বদোষ প্রকাশিবে করিবে অনিষ্ট।।
বঙ্গানুবাদ: অবিশ্বাসী মানুষকে কখনো বিশ্বাস করবে না। মিত্রকেও বেশি বিশ্বাস করা চলে না। কারণ সে যদি কখনো কোনো কারণে রুষ্ট হয়, তবে সে তোমার গোপন দোষ সমূহ প্রকাশ করে দিতে পারে।।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী