চাণক্য শ্লোক বাংলা: ১৭ ও ১৮

sunit(61)
Published in
#palnet
Words
116
Reading
1 min
Listen
Play
7y

::::::::::::::::::::::১৭ গ্রহণীয়:::::::::::::::::::::::

বিষ হতে অমৃত লইবে ছেনে।
জঞ্জাল হতে নিও সোনা টি চিনে।।
নিচ হতে শ্রেষ্ঠ বিদ্যা লইবে যতনে।
দুস্কুল হতে উত্তমা ভার্যা রতনে।।

বঙ্গানুবাদ: বিষের মধ্যে থেকে অমৃত, অপবিত্র অর্থাৎ নোংরা বস্তুগুলির মধ্যে থেকে সোনা, নিচ জনের থেকে মূল্যবান জ্ঞ্যান এবং দুষ্কুল থেকে উত্তম স্ত্রী সর্বদা গ্রহণ করবে।


sea-1337565_640.jpg

:::::::::::::::::১৮ বিনাশ::::::::::::::::::::::

ব্যয় বেশি করে যে আয়ের তুলনে।
অসহায় বিপদেতে পড়ে সেই জনে।
নানা স্ত্রী সম্ভোগ যেইজন করে।
বিনাশ প্রাপ্তি তার হবে যে অচিরে।।

বঙ্গানুবাদ: আয়ের সাথে সঙ্গতি না রেখে যে ব্যক্তি আতিরিক্ত ব্যয় করে, সেই ব্যক্তি সর্বদা অসহায় অবস্থায় বিপদগ্রস্ত হয়। যে ব্যক্তি নানা প্রকার স্ত্রী সম্ভোগে রত হয়, তার অচিরেই বিনাশপ্রপ্তি হয়।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ১৭ ও ১৮ | Ecency