:::::::::::::::::::৯৭ অকারণ লজ্জা:::::::::::::::::::::
ধনধান্য বিষয়ে আর আদান প্রদানে।
শিক্ষা লাভে তে সংকোচ কারো যদি মনে।।
আচার আর ব্যবহারে লজ্জা যদি হয়।
আখেরে নিজের ক্ষতি লাভ কভু নয়।।
বঙ্গানুবাদ: ধন - ধান্য আদান - প্রদানে, শিক্ষালাভের ক্ষেত্রে, আহারে, ব্যবহারে প্রভৃতি বিষয়ে কখনো লজ্জা করা উচিৎ নয়। তাতে নিজেরই ক্ষতি হয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী