:::::::::::::::::৯৫ চির অম্লান:::::::::::::::::::
ধন্ মন জীবন আর যৌবন।
সদা চঞ্চল স্থায়ী নয় তো কখন।।
গুণীজন চিরকাল রহে বর্তমান।
যুগে যুগে মান তার থাকে অম্লান।।
বঙ্গানুবাদ: ধণ, মন, জীবন এবং যৌবন - এসব চিরকাল ই চঞ্চল ও ক্ষণস্থায়ী। এসব কোনো কালে চিরস্থায়ী হয়না। কেবল গুণী ব্যক্তি চিরকাল বর্তমান থাকে। কারণ তার সুনাম যুগে যুগে অম্লান হোয়ে থাকে।
:::::::::::::::::::৯৬ আকর্ষণীয়:::::::::::::::::::::
পন্ডিত গুনবান হন তার নিজ গুনে।
মূর্খ দোষের আকর কেবা টা জানে।।
হাজার মুর্খে যা না হয় এক বিদ্বানে হয়।
তাই সহস্র মূর্খ মাঝে বিদ্বান শোভা পায়।।
বঙ্গানুবাদ: পন্ডিত নিজ গুনে গুণবান, কিন্তু মূর্খ সব রকম দোষের আকর। হাজার মূর্খের দ্বারা যে কাজ হওয়া সম্ভব হয় না, সেখানে একজন বিদ্বান ব্যক্তির দ্বারা সেই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেই কারণে হাজার মূর্খের মাঝে একজন বিদ্বান ব্যক্তিই আকর্ষণীয় হয়ে থাকেন।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী