চাণক্য শ্লোক বাংলা: ৯৩ ও ৯৪

sunit(61)
Published in
#palnet
Words
129
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৯৩ ভীতির কারণ:::::::::::::::::::

অগ্নি পাশে ঘৃত কুম্ভ কভু না রাখিবে।
উত্তাপ পাইলে তাহা জ্বলিয়া যাইবে।।
পুরুষ আগুন যেমন নারী ঘৃত।
সাবধান না রহিলে প্রমাদ ঘটিবে সতত।।

বঙ্গানুবাদ: প্রজ্জ্বলিত আগুনের সামনে ঘৃতপূর্ণ কলসী রাখা উচিৎ নয়। কারণ একস্থানে আগুনের দাহিকাশক্তি তে ঘৃত জ্বলিয়া যাইবার ভয় থাকে। তেমনি যুবতী রমণীর পাশে পুরুষ একত্রে বাস করলে প্রমাদ ঘটার সম্ভাবনা থাকে।


tangerines-1208301_640.jpg

:::::::::::::::::::৯৪ ভাঙ্গে তবু না নোয়ায়:::::::::::::::::::::

ফলভারে নত হয় বৃক্ষ যেমন।
নিজগুণে নত গুণীজন ও তেমন।।
যেমনি ভাঙ্গে দেখ শুষ্ক কাঠ যত।
মূর্খ ও তেমনি ভাঙ্গে হয় নাকো নত।।

বঙ্গানুবাদ: ফলযুক্ত বৃক্ষ যেমন ফলের ভারে নত হয়ে পড়ে, তেমনি গুণীজন ও আপন গুনভারেই নত হয়ে পড়েন। কিন্তু শুষ্ক কাঠ এবং মূর্খ ব্যক্তি বরং ভেঙে পড়বে , কিন্তু নত হবে না।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৯৩ ও ৯৪ | Ecency