:::::::::::::::::৯১ বৃথা জীবন:::::::::::::::::::
বিদ্যা তপ দান ধর্ম গুন আর হৃদয়।
নেই যার সেই জন জন্তু মাত্র হয়।।
পৃথিবীর বোঝা বৃথা জীবন তাদের।
কোনো কাজে লাগেনা এই জগতের।।
বঙ্গানুবাদ: যে ব্যক্তির বিদ্যা তপস্যা দান ধর্ম গুন অথবা হৃদয় বা মনুষ্যত্ব নেই, এই দুনিয়ায় তাদের বৃথাই জীবন। কারণ তারা এই মারোজগতের কোনো কাজে আসে না। এই পৃথিবীর মধ্যে তারা বোঝাস্বরুপ। তারা মানুষের রুপধারী জন্তুমাত্র।
:::::::::::::::::::৯২ গৌরবজনক:::::::::::::::::::::
শত মূর্খ পুত্রের কভু নাহি প্রয়োজন।
গুনিপূত্র যদি কারো থাকে একজন।।
অসংখ্য তারকা বল কি করিতে পারে।
এক চন্দ্রেই আলোকিত জগৎ সংসারে।।
বঙ্গানুবাদ: অমাবস্যার রাতে আকাশে অসংখ্য তারা ঝলমল করে বটে, কিন্তু তারা অন্ধকার দুর করতে অক্ষম। সেই রাতে একমাত্র চাঁদ ছাড়া সবই অন্ধকার। তেমনি শত মূর্খ পুত্রের চেয়ে একজন গুণী পুত্র ই শ্রেষ্ঠ। তাই সুপুত্র একটি হলেও বংশের গৌরব আর কুপূত্র বংশের কুলাঙ্গার।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী