:::::::::::::::::৮৭ সম্মানীয়:::::::::::::::::::
উচ্চ কুলে জন্মে যদি বিদ্যাহীন জন।
তারে কেউ সম্মান করে না কখন।।
জ্ঞানীজন যদি হন নিচ কুল জাত।
সম্মান করেন তারে দেবতারা যত।।
বঙ্গানুবাদ: বিদ্যা হীন মানুষ যদি উচ্চ কুলে জন্মগ্রহণ করে থাকে, তবুও কেউ তাকে সম্মান করে না। আর শাস্ত্র জ্ঞানী মানুষ যদি নীচ কুলজাত ও হয়, তবে দেবতাগণ পর্যন্ত তাকে সম্মান প্রদান করে থাকেন।
:::::::::::::::::::৮৮ অনাদরণীয়:::::::::::::::::::::
রূপ যতই থাক আর থাকুক যৌবন।
উচ্চ বংশ জাত যদি হয় সেইজন।।
বিদ্যা না থাকে যদি সবই অকারণ।
গন্ধহীন সুন্দর পলাশ যেমন।।
বঙ্গানুবাদ: অপরূপ রূপ ও যৌবনের অধিকারী এবং উচ্চ কুলে জন্ম নেওয়া সত্বেও যদি কোনো ব্যক্তি বিদ্যা হীন হয়, তবে তাকে কেউ ভালোবাসে না। যেমন শিমুল ফুল যতই দেখতে সুন্দর হোক না কেন, গন্ধহীন বলে আদরণীয় নয়।
Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী