চাণক্য শ্লোক বাংলা: ৮১ ও ৮২

sunit(61)
Published in
#palnet
Words
103
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৮১ প্রকৃত ভূষণ:::::::::::::::::::

চন্দ্রকিরণ যেমন রাতের ভূষণ ।
তেমনি নারীদের ভূষণ স্বামী রত্নধন।।
পৃথিবীর ভূষণ যেমন নীতিজ্ঞ রাজন।
বিদ্যা তবে সবাকার হয় যে ভূষণ।।

বঙ্গানুবাদ: চন্দ্র হলো রাত্রির ভূষণ, নারীদের ভূষণ তার পতি। পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ।


dog-647528_640.jpg

:::::::::::::::::::৮২ শুন্যতা:::::::::::::::::::::

মৃতপ্রায় সেই জন বিদ্যা নাহি যার।
মিত্র নাই যে জনের শূন্য চারিধার।।
গৃহ শূন্য মনে হয় পুত্র না থাকিলে।
সর্বশুণ্য হয় তার দারিদ্রতা রহিলে।।

বঙ্গানুবাদ: বিদ্যাহীন জনের জীবন টাই শুণ্যময় বা নিস্ফল। মিত্রহীন যে, তার সমস্ত দিকই শূন্য। পূত্রহীনের ঘর ই শূন্য। আবার দারিদ্রতার কাছে জগৎ টাই শূন্য।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg

চাণক্য শ্লোক বাংলা: ৮১ ও ৮২ | Ecency