চাণক্য শ্লোক বাংলা: ৭৯ ও ৮০

sunit(61)
Published in
#palnet
Words
121
Reading
1 min
Listen
Play
7y

:::::::::::::::::৭৯ মূল্যহীন সত্য:::::::::::::::::::

এ সমাজে ধনবান সমাদর পায়।
বন্ধু বান্ধব তার পিছনে তে ধায়।।
অর্থশালী বলে তারে করে সবে মান্য।
মূর্খ হলেও সে পণ্ডিত বলে গণ্য।।

বঙ্গানুবাদ: ধনী ব্যক্তি মানুষের সমাজে বিশেষ ভাবে সমাদর পান। পারিষদ অর্থাৎ বন্ধু বান্ধবরা তার পিছু পিছু অনুসরণ করে। সুতরাং ধনী ব্যক্তি মূর্খ হলেও অর্থের প্রাচুর্যতা এর কারণে পণ্ডিত বলে তাকে সকলে মেনে নেয়।


ae-housman-2287698_640.jpg

:::::::::::::::::::৮০ সর্বত্র পূজ্য:::::::::::::::::::::

বিদ্বান আর নরপতি নয় তুলনীয়।
এ দুয়ে না হয় কভু সম পুজনীয়।।
রাজা শুধু পূজ্য হন আপন স্বদেশে।
বিদ্বান পূজিত সদা স্বদেশে বিদেশে।।

বঙ্গানুবাদ: বিদ্বান ও রাজা কখনোই সমতুল্য হতে পারে না। কারণ রাজা কেবল নিজের দেশেই পূজিত হয়ে থাকেন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজ্য হন।


Source:
বৃহৎ চানক্য শ্লোক by জয়ন্ত কান্তি নাথ ও শংকর চক্রবর্তী
@sunit.jpg