ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে তিনি চলচ্চিত্রের নানামুখী ব্যস্ততায় রয়েছেন। তবুও মাঝেমধ্যেই দেখা যায় বিজ্ঞাপনের হাজির এই লাস্যময়ী। এরইমধ্যে তার অভিনীত কিছু বিজ্ঞাপনচিত্র জনপ্রিয়তাও পেয়েছে। যেখানে ছিলো একটি মেহেদির টিভিসও।
সেই ধারাবাহিকতায় আবারও ওই মেহেদির বিজ্ঞাপনে মডেল হয়ে আসছেন পরী। আবারও রঙ মাখা হাতে রঙিন হয়ে দেখা দেবেন তিনি। জানা গেছে এবারের বিজ্ঞাপনটির শুটিং হবে কলকাতার একটি স্টুডিওতে। এটি পরিচালনা করবেন সৈনক মিত্র। এর শুটিংয়ে অংশ নিতে গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতা গেছেন পরী।
জানা গেছে, আগামীকাল থেকে শুরু বিজ্ঞাপনের শুটিং। সবকিছু ঠিক থাকলে সপ্তাহ খানেক পরে দেশে ফিরবেন পরী।