Words
117
Reading
1 min
Listen
Play
6y
সদা সোজা কথা বলা আমি পছন্দ করি। সাথে যেই ব্যাক্তিগুলো এভাবেই স্পষ্ট কথা বলে তাদেরকেও খুব বেশি পছন্দ করি। তেলবাজ আর তেলবাজীর কোন জায়গা নেই।
দেশটা তো এখন তেলের মধ্যে ভেসে বেরাচ্ছে। এই তেলে অনেকেই দেশটাকে বিভিন্ন রেসিপি বানাচ্ছে। এই তেলের পোড়া গন্ধ গুলো আমাদের মত স্পষ্টভাষী লোকদের নাকে ঝাঁঝালো দূর্গন্ধ ঝড়াচ্ছে।
ডাক্তারদের সম্পর্কে যেহেতু বলছেন তাহলে কিছু না বললেই নয়। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থাকলেও অন্তত এই ইস্যুতে আমি ডাক্তারদের পক্ষে থাকতে চাই। এই পরিস্থিতিতে আমি ডাক্তারদের চেম্বারে বসার অনীহা রোগী দেখতে না চাওয়াকে খারাপ ভাবে দেখি না। কারণ সরকার করোনার ইস্যুতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়ে ডাক্তারদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং প্রতিনিয়তই দিচ্ছে।
যাক মন্তব্য অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনি সাবধানে থাকবেন নজের যত্ন নিবেন।
RE: A tale of a 1000 hive || আত্মরক্ষা