ফ্রেমে বাঁধা ভালোবাসা

Words
418
Reading
2 min
Listen
Play
6y

মাঝে মধ্যে নিজেকে ভিষন অপরাধী মনে হয়। জানি না কতটা অপরাধী আমি। মাঝে মাঝে ভালবাসাকে অজস্র গালাগালি করতে থাকি। দোষ যত গুরুতর হোক না কেন ভালোবেসে যদি ভুল করে থাকি, ভালোবেসে ক্ষমা করি দিও।

চাইনি কিছুই- হাসি ভরা মুখ, বুক ভরা সুখ, প্রেমকাছাকাছি তবু আমরা আলাদা, এক ছবি দুই ফ্রেম! মাঝে মাঝেই ফ্রেম দুটো চোখে ভাষে। ফ্রেমের ছবি গুলো হাসলেও দুই চোখ বেয়ে অঝোরে অশ্রু গড়ে ঠোঁটের কোনে এসে জমা হয় লবণাক্ত পানি গুলো।

এই লবন স্বাদের পানি সরাসরি হৃদয়ে গরম তেলের মত ছ্যাত করে উঠে। সব কিছুই ভেঙ্গে চূড়মার করে দিতে ইচ্ছে করে সামনের সব আসবাপত্র। কখনো কখনো তো হাতের কাছে সব কিছুই ভেঙ্গে ফেলি শুধু ঐ ফ্রেম দুটা বাদে।

কতবার তো ফ্রেম দুটোর দিকে তাকিয়ে হৃদয় রক্তক্ষরণ হয়। ফ্যানের সাথে রশি ঝুলিয়েও আর আগে বাড়ানো হয় নিই। কয়েকবার চেষ্টা করেছি পৃথিবীর মায়ার কাছে হেড়ে গেছি। কিন্তু কিসের মায়া আজো খুঁজে পাই নিই। ফ্রেম দুটো ভেঙ্গে ফেলবো বহুবার চেষ্টা করেও পারি নিই।

কিভাবে ফ্রেম দুটো ভাঙ্গবো। ঐ ফ্রেমে তো তুমি আছো। আমার উঠোনে জোসনা বিলাস, আমার আকাশের তো একটাই চাঁদ। আমার রাজ্যে তো একটাই রানী। আমার হৃদয়ে যে একটাই তুমি। পুরো শরীর জুড়ে যে তোমার অভাববোধ। কেমনে ভাঙ্গবো সেই ফ্রেম। সেই ফ্রেমে যে তুমি আছো।

এটাই তো সত্য পুরো পৃথিবীতে জুড়ে তুমি শুধু একজন। আর কারো চোখে সাগর দেখে না আমার এই পাগল মন। আর কারো চোখে আকাশ দেখে না আমার বেহায়া মন।

জানি না আমার লুকোচুরি প্রেম তোমার কতটা জানা। জানা তো থাকারেই কথা নাকি সেটাও আমার ভূল ছিল। নাকি প্রশ্রয়, নাকি আশ্রয় দিচ্ছ এখনো? কেন করোনা মানা? নাকি শেষ পর্যন্ত যন্ত্রনা দিয়ে তিলে তিলে মৃত্যু দেখতে চাও আমার। আমি তো জিন্দা লাশ শুধু দাফনের বাকি।

এখন তো আমি প্রেতাত্মার মত রাতে বিরাতে একা হাটি আর ভাবি তোমাকে পাবো কই। কিন্তু কথা তো ছিল দুজনে হাটবো পাশে। সব কথা ছিল মিথ্যা।

কত স্বপ্ন দেখিয়েছো, কত সহস্রবার স্বপ্নে এসেছো, হৃদয়ে থেকেছো বহু দিন। তুমি সেই প্রিয়তম। তোমার ফ্রেম কেমন করে ছুড়ে ফেলতে পারি। তুমি তো পেরেছে ঠিকোই।

জানি না আর কখনো ধরবে কি সেই পুরোনো হাত, মিলবে কি চোখের ভাষা, পাবো কি বুকে ঠাঁই, ঠোঁটে ঠোঁটে মিলবে কি সেই ভালোবাসা। একজনমের ভালোবাসা বুকে, জানি আর পাবো না ফিরে, তবও প্রতীক্ষায়!

পলাশ আর তিতলি তিনটি বছর একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল। দুটি বছরের সংসার। হঠাৎ কোন এক ভুল বুঝাবুঝি। তিনটি বছরের ভালোবাসা দুটি বছরের সংসার নিমিষেই ভেঙ্গে যায়। তিতলি নতুন একজনের হৃদয়ে জায়গা করে নেয়। কিন্তু পলাশের হৃদয়ে তিতলির পদচারণ আজ ও অক্ষত আছে। অপেক্ষায় আছে ফ্রেম দুটোকে এক করার নিশ্চিত ব্যর্থ চেষ্টায়। পলাশ রা এভাবেই ব্যর্থ চেষ্টা চালিয়ে যায়। এই চেষ্টার অন্তিম সমাপ্তি ঘটে পলাশদের দাফনে।

images 12.jpeg
source

ফ্রেমে বাঁধা ভালোবাসা | Ecency