টপিকের সন্ধানে 🚶‍♂️

Words
453
Reading
3 min
Listen
Play
6y

আজকে ভূল করে আমি বিডি কমিউনিটি পোস্ট না করে আমার ব্লগেই করে ফেলেছি। হয়তো এমন অনেকেই ভুল করে। যাই হোক দোষটা কিন্তু আমার ছিল না।

এই শালা নেট সরি শালা বললে আমার হবু বউ রাগ করবে। সব দোষ এই ব্যাটা নেটের।

যখন এই ভূলটা করেছি তখন থেকেই মনে হচ্ছে মাথায় ভূত ধরেছে। বিডি কমিউনিটিতে পোস্ট না দেওয়ার শূন্যতা কাজ করছে। এ কেমন শূন্যতা বলুন তো। সারাদিনে টেনে টুনে কষ্ট করে একটি মাত্র পোস্ট লিখি। তাও যদি পাঠকদের পর্যন্ত না পৌছায় তাহলে কেমন লাগে বলুন তো।

আমাদের ঐত্যিহ্যবাহী ক্লাব রয়েছে। বাবা চাচারাও এই ক্লাবেই খেলতো। ক্লাবের সামনে বসে পরলাম। না আজকে যেমন করে হোক একটা পোস্ট দিতেই হবে। আমি মনে হয় দিন দিন জেদি হয়ে যাচ্ছি। না হলে তো পোস্ট দেওয়ার জন্য এমন হওয়ার কথা না।

20200726_211104.jpg

কি নিয়ে লিখবো সেটাই ভাবছি। ঘাস ভরা মাঠ হাঁটছি আর ভাবছি। ভাবতেছি আমি ঐ যে মোটাসোটা রীতিমত চর্বির ড্রামটাকে নিয়ে লেখি। আমার মত হ্যাংলা দুগলা ছেলের প্রেমে পরেছিল সেই চর্বির ড্রাম নাম তার আশা। সে এক নাছর বান্দা মেয়ে মনের দিক দিয়ে খুব ভালো। চর্বির ড্রাম বলি আর ছোট খাটো হাতি বলি মেয়েটা কিছুই মনে করতো না।

20200726_211045.jpg

দিলের মধ্যে জায়গা দিলে মনে হয় খারাপ কথাও আম্রিত লাগে। না হলে অন্য কেউ তাকে মোটা বললেই খেপে যেত। আমি বললে মুচকি হাসতো।

না, এই টপিকে লেখার মত আজ আর এনার্জি নাই। অন্য কিছু খুঁজি। বসে বসে ভাবছিলাম হঠাৎ লক্ষ করলাম সামনে একটা নেড়ি কুত্তা পাইচারি করছে। কুত্তারা খুব প্রভু ভক্ত হয় তাই না। ছোট্ট থাকতে এক কুত্তা আমার পথ আটকিয়ে দিয়েছিল। কুত্তার জালায় বাসায় আসতে না পেরে রাস্তায় ভ্যাঁ করে কেঁদে দিয়েছিলাম।

আচ্ছা যাই হোক আজ কি আমার কোন বিষয়ে লেখা হবে না? আজ কি এই শূন্যতা নিয়েই রাত কাটিয়ে দিব?

ভাবছি ক্লাব নিয়ে কত স্মৃতি রয়েছে। এসবেই একটু লিখি। কত জায়গায় খেলতে গিয়েছিলাম। এক এক জায়গায় খেলার অভিজ্ঞতা এক এক ধরনের ছিল। খ্যাপ খেলতে গিয়ে টিমকে জিতিয়ে দিলে জামাই আদর পাওয়া যেত, হেড়ে গেলে কেউ সান্তনা দিত কেউ বা মন খারাপ করতো কেউ বা অসন্তোষ প্রকাশ করতো। এ এক অন্য রকমের অভিজ্ঞতা। এইসব স্মৃতি চারন করলে অনেক সময় লেগে যাবে। অনেক দীর্ঘ হয়ে যাবে। অন্য কোনদিন এইসব নিয়ে না হয় লেখা যাবে।

অনেক কিছুই লিখে ফেললাম মূল টপিক এখনো আর খুঁজে পেলাম না। শেষ করবো লেখা এই মুহুর্তে হাজির এক বড় ভাই। দারুণ মিশুক, মুখে সব সময় হাসি। সব সময় সবাইকে মাতিয়ে রাখে হাসি খুশিতে। ভাইয়ের আবার কাপড়ের ব্যবস্যা করে।

একদিন ভাইয়ের দোকানে গিয়ে কথা বলছিলাম। সেই মুহুর্তে একজন কাস্টোমার আসে প্যান্ট আর শার্ট নিতে। চাপার উপর চাপা মেরে প্যান্ট শার্ট দুটাই বিক্রি করলো। কাস্টোমার খুশি খুশি ব্যাগ নিয়ে দুকদম আগালেই ভাই পিছন থেকে ডাকে কাছে নিয়ে আসে বলে। ভাই কাপড় দুটা আপনাদের একদম মানায় নিই। আপনাদের আমি ঠকায় দিলাম 😛 কাস্টোমার হতভম্ব হয়ে ফ্যাল ফ্যালিয়ে হাসে 😃

আচ্ছা বলেন তো কাস্টোমারের কাছে কাপড় বিক্রি করে কেউ এভাবে বলে?

টপিকের সন্ধানে 🚶‍♂️ | Ecency