সততা, ধৈর্য্য ও চেষ্টার সংমিশ্রণ

Words
582
Reading
3 min
Listen
Play
6y

ড্রপবক্সে অনেক আগের একটা ফাইল আপলোড করা ছিল। হুট করে আজকে প্রয়োজন পরায় ড্রপবক্সে লগিন দিলাম। তখনেই
একটি কথা মনে পড়ে গেল। ড্রপ বক্সের সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। ২০১৪ কি ২০১৫ সাল হবে। ড্রপবক্সের নির্মাতা ড্রিউ হিউসটন তার একটি লেখাতে লিখেছিলেন, " তুমি যদি শুধুই সফল হও, তুমি তোমার কাজে কোন ব্যর্থতা খুজে পাচ্ছো না। শুধু এগিয়েই যাচ্ছ। তাহলে তুমি ধরে নাও তুমি সব থেকে পিছিয়ে আছো। কোন কাজ করতে হলে বাধা আসবেই। কিন্তু তুমি যদি একবার সফল হও তাহলে তোমার হাজার ব্যর্থতা কেউ ন্মরন করবে না। যেটা আছে সেটা নিয়েই এগিয়ে যাওয়ার লাগবে তাহলেই একদিন সফল হবে।"

তার এই কথাটা মনে ধরছিল। তাই তো মাঝে মধ্যেই মনে পরে। কিন্তু লাভ কি? এইসব সুন্দর সুন্দর কথা শুধু মনেই ধরে বাস্তবে প্রয়োগ করা আর হয় না।

আসলে এই কথা বলার কারণটা হচ্ছে আমরা কোন কাজ শুরু করে ব্যর্থ হলেই হাল ছেড়ে দেই। অন্য কিছুতে মনোযোগ দেই। এমন খুব কমেই আছে যারা বার বার ব্যর্থ হয়েও একটা বিষয়ে আঁকরে ধরে আছে।

আমি আমার কথায় বলি, স্টিমিট সার্ভারে প্রথম আইডি করেছিলাম ২০১৭ সালের অক্টোবর মাসে। বছরের হিসেবে প্রায় ৩ বছর। দিনের হিসেবে প্রায় ১০০০ এর বেশি দিন হবে। ঘন্টা আর মিনিটের হিসেব তো বাদেই দিলাম। অথচ আমার বর্তমান অবস্থান নতুনদের মতোই। তারমানে এই এতো দীর্ঘ একটা সময় নষ্ট করে ফেলেছি।

আমি তখন শর্টকাট ইনকামের পথ খুজতেছিলাম। প্রথম প্রথম স্টিমিটের ট্রেন্ডিং পোস্ট গুলো দেখে কোটি পতি হয়ে গিয়েছিলাম। পরে একের পর এক ব্যর্থ হয়ে ধৈর্য্য কুলাতে না পেরে ছেড়ে দিয়েছিলাম। হয়তো সেই তিনটি বছর বা এক হাজার দিন নষ্ট না করে ব্যর্থতা গুলোকে কাজে লাগাতে পারলে হয়তো আজকে ব্লক চেইন সার্ভারে আমার অবস্থান অন্যরকম হলেও হতে পারতো।

আসলে এইসব বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের বিডি কমিউনিটিতে অনেক নতুন নতুন ভাইরা এসেছে। ঠিক তিন বছর আগে আমার যেমন শটকার্ট বড়লক্স হওয়ার আশা জেগেছিল ঠিক এই ভাইদেরও তেমন আশা জাগতে পারে। আর জাগাটাই স্বাভাবিক। আমি যেমন ধৈর্য্য হাড়িয়ে ফেলেছিলাম ঠিক এই ভাইদেরও ধৈর্য্য হাড়িয়ে যেতে পারে। তাই তারা যাতে আমার মত ভূল না করে তাই এইসব বলা। ধৈর্য্য হারা হলে আমার মত তিনটি বছর লস হয়ে যেতে পারে। এই ব্লক চেইন সার্ভারে যে শুধু টাকাই ইনকাম করতে হবে তা কিন্তু নয়। নিজের স্কিল বাড়ানোর জন্য, নিজেকে উপস্থাপন, নিজেকে প্রস্তুত করার জন্য এই সার্ভারটি অনেক কাজে আসবে।

যাক আমরা তো এখন bdcommunity@bdcommunity এর মত একটি সার্ভার পেয়েছি। যেখানে আমাদের সকল ধরণের সাপোর্ট দেওয়া হচ্ছে। একটু চিন্তা করে দেখেন তো যখন বিডি কমিউনিটির মত কোন কমিউনিটি ছিল না। অথচ @Zaku ভাই reazuliqbal@reazuliqbal ভাই linco@linco ভাই zayedsakib@zayedsakib ভাই sourovafrin@sourovafrin ভাই সহ আরো অনেক ভাইয়েরা কিভাবে তখন কাজ করেছে? তারা কি এক দিনেই এই অবস্থানে এসেছে? অনেক চোরাই উতরাই পার করে আজকে অবস্থান তৈরী করেছে। আর এই অবস্থানে আসার পিছনে ভাইদের ধৈর্য্য, চেষ্টা ও সততাই মূলমন্ত্র হিসেবে কাজ করেছে।

তাই আমাদের ধৈর্য্য নিয়ে কাজ করতে হবে। নিজেকে প্রতিদিন নতুন করে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। আর সব থেকে বেশি জরুরী অন্যের পোস্ট বেশি বেশি পড়তে হবে। অর্থবহ কমেন্টস দেওয়ার চেষ্টা করতে হবে।

আমরা অনেকেই আছি নিজের পোস্ট করে ঘুমায় পরি। আর শুধু চাই অন্যরা আমার পোস্ট পড়ুক, ভোট দিক, কমেন্টস করুক। অন্যের পোস্ট পড়তে চাই না। আর শুধু ঘন ঘন নটিফিকেশন চেক করি কখন লাল সবুজ রংয়ের লোগো দেখা যায়। লাল সবুজ রংয়ের লোগো যদি নটিফিকশনে হানা দেয় আসলেই খুব ভালো লাগে তাই না? আমারও ভালো লাগে। তবে প্রথমপ্রথম এমন অনুভূতি হলেও এখন অন্যের পোস্ট বেশি বেশি পড়াটাই যেন সঠিক পথ বলে মনে করি।

নতুনরা হাইভ সম্পর্কে বাংলায় জানতে চাইলে engrsayful@engrsayful ভাই হাইভ বেসিক বিষয় গুলো নিয়ে বাংলায় ধারাবাহিক পোস্ট করে। নিশ্চিত উপকৃত হবেন।

বেশি পন্ডিতি করে ফেললাম। যাই হোক ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

হ্যাপি ব্লগিং

images 5.jpeg

source

সততা, ধৈর্য্য ও চেষ্টার সংমিশ্রণ | Ecency