নাজমুল ইসলাম
সুখ সুখ করিয়া কি হইবে?
সুখ নাই এ জগতে!
সুখ কাউকে দেয়না ধরা,
ধরে নিতে হয় নিজেকে।
মাথার ঘাম পায়ে ফেলে
কৃষক জমিতে ফসল বুনে,
সেই ফসল খায় বছর ভরে
সুখে শান্তিতে সংসার করে।
আবার কেউ অলসে
করে না কাজ কর্ম, বসে থাকে ঘরেতে
তাদের জীবন কাটে দুঃখ কষ্টে।
Source