Sometimes the opposite of everything needs to happen. How can you pay the price for a normal event if the opposite does not happen? If you want to live a normal life for the rest of your life, then it should not be difficult to understand that you want to be satisfied with the half-finished life of an imperfect world. You have seen one side of the coin all your life, so will you end your life without seeing the other side of the coin, and will you feel happy and play your farewell flute in this world? Didn't you feel the need to think about where the perfection of your life has gone?
মাঝে মাঝে সবকিছুর বিপরীত ব্যাপার টাও হওয়া প্রয়োজন। বিপরীত ঘটনা না ঘটলে আপনি স্বাভাবিক ঘটনার মূল্য কিভাবে দিতে পারবেন? সারাজীবন যদি স্বাভাবিক ঘটনা নিয়েই বেঁচে থাকতে চান, তাহলে আপনি যে এক অপরিপূর্ণ পৃথিবীর অর্ধ সমাপ্ত জীবন নিয়েই সন্তুষ্ট থাকতে চান তা বুঝতে বেশি কষ্ট হওয়ার কথা না। সারাজীবন মুদ্রার এক পিঠ দেখলেন, তাই বলে কি মুদ্রার অন্যপিঠ না দেখেই জীবন সমাপ্ত করে দিবেন, আর নিজেকে সুখী ভেবে এ পৃথিবীতে বাজিয়ে দিবেন আপনার বিদায়ের বাঁশি? তাহলে আপনার জীবনের পরিপূর্ণতা কোথায় গেল সেটা কি ভেবে দেখার প্রয়োজন মনে করলেন না একটা বার ও?
It is a very natural human trait that when they are happy, they do not want to peek into a miserable society. So where did you find the relativity of a happy life? But have you imagined everything in your own way?
মানুষের খুব স্বভাবজাত বৈশিষ্ট্য যে তারা সুখে থাকলে আর দুঃখী সমাজে একটা বার উঁকি দিতেও চাই না। তাহলে আপনার সুখী জীবনের আপেক্ষিকতা কোথায় পেলেন? তবে কি সব কিছুই নিজের মত করে কল্পনা করে নিয়েছেন মনে মনে?
Dear, have I ever been like that? The day I held your soft fluttering hand, did you not realize that in one twilight I too would fly to the horizon, leaving you behind? Is your faith so fragile that you will shed tears? I left you on the horizon just to feel the touch of your fluttering hand more intensely. And that's you!
প্রিয় আমি কি কখনোই তেমন টা ছিলাম। যেদিন তোমার নরম তুলতুলে হাতে হাত রেখেছিলাম, সেদিন ও কি তুমি বুঝতে পারোনি কোন এক গোধুলিতে আমিও উড়বো দিগন্তে, তোমাকে পেছনে ফেলে? তোমার বিশ্বাস কি এতই ঠুনকো যে এতটুকুতেই তুমি চোখের জল ফেলবে? আমি তো কেবল তোমার তুলতুলে হাতের স্পর্শ আরো তীব্র করে অনুভব করতেই দিগন্তে পাড়ি জমিয়েছিলাম তোমাকে রেখে। আর তাতেই তুমি!
Dear, the day I lost myself in the smell of your hair by dipping my nose in your hair, did you not understand that one day I will travel to the continent with your smell where you did not exist. But you will forget how much I merged in you that day? It would only increase the love for you. Yet why would you misunderstand?
প্রিয়, যেদিন তোমার চুলে নাক ডুবিয়ে তোমার চুলের সে গন্ধে নিজেকে হারিয়েছিলাম, সেদিন ও কি তুমি বুঝতে পারোনি এই আমিই একদিন তোমার গন্ধ নিয়ে সে মহাদেশ ভ্রমণ করবো যেখানে তোমার অস্তিত্বই ছিলনা। তবে এটুকুতেই তুমি ভুলে যাবে কতটা মিশে গিয়েছিলাম সেদিন তোমার মধ্যে এই আমি? এতে তো কেবল তোমার প্রতি ভালবাসা বৃদ্ধিই হত। তবুও কেন তুমি ভুল বুঝবে?
Do you think the power of the touch of your lips, the sweet smile and the eyes that have bound me like a magnet all my life are so fragile that I can cross your boundaries so easily? Are you scared or jealous? Are you afraid of the one you were with after a hundred hardships, where you left countless happiness just to hold his hand?
তোমার ঠোঁটের স্পর্শ, মিষ্টি হাসি আর চুম্বকের ন্যায় যে চোখ আমাকে সারাজীবন বেঁধে রেখেছে সেগুলোর শক্তি কি এতই ঠুনকো মনে করো তুমি যে আমি এত সহজেই পাড়ি দিতে তোমার সীমানা? তুমি কি ভয় পাও নাকি ঈর্ষা করো? তুমি সেই তাকে নিয়ে ভয় পাও যার সাথে তুমি ছিলে শত কষ্টের পরেও, যেখানে তুমি ছেড়ে দিয়েছিলে অজস্র সুখ শুধু তার হাতটি ধরতে?
Calm yourself dear. The fear you get is completely unfounded. Just set him free like a bird, at the end of the day when he comes back to you is your real success. The peace that did not embrace him, you will easily pass when his arms embrace you.
প্রিয় নিজেকে শান্ত করো। যে ভয় তুমি পাও তা নিতান্তই অমূলক। শুধু তাকে মুক্ত করে দাও পাখির মত, দিন শেষে তোমার কাছে যখন সে ফিরে আসবে তখনই তো তোমার আসল সার্থকতা। যে শান্তি তাকে দুহাতে জড়িয়ে ধরে পাওনি, তা তুমি অনায়াসেই পার করবে যখন তার দুহাত তোমাকে জড়াবে।
Dear, just peek at the coin. You will see that he is yours there too. And he has you in mind all the time.
প্রিয় শুধু মুদ্রার ওপিঠে একটু উঁকি দাও। দেখবে সেখানেও সে তোমারই আছে। আর তোমাকেই মনের মধ্যে রেখেছে সর্বক্ষণ।