পিগমেন্টেশন থেকে পরিত্রান পেতে শসা ও লেবুর রস তুলার বলের সাহায্যে ব্যবহার করলে পিগমেন্টেশন দূর হবে। এছাড়াও কমলার খোসার মাস্ক ব্যবহার করতে পারেন। কমলার রসে রয়েছে মৃদু ব্লিচিং ক্ষমতা যা ত্বকেরপিগমেন্টেশন দূর করতে সহায়তা করে। রোদে পোড়া বা সান বার্ণ থেকেও মুক্তি পেতে কমলার খোসা বেটে ফেস মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন।