যানজটকে ছুট্টি জানাতে আসছে উবারের এয়ার ট্যাক্সি

Words
122
Reading
1 min
Listen
Play
8y

দুর্বিসহ যানজটকে ছুটি দিয়ে যাত্রী সাধারনের কম সময়ে স্বস্তিদায়ক ভ্রমনের লক্ষে উবার খুব শীঘ্রই উড়ন্ত ট্যাক্সি নিয়ে আসছে ভারতের আকাশে। গতকাল বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে উবার কোম্পানিটি জানিয়েছে আপাতত ভারত সহ পাঁচটি দেশে তারা এয়ার ট্যাক্সি চালু করবে। ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আগামী পাঁচ বছরের আকাশময় উড়ে বেড়াবে এয়ার ট্যাক্সি উবার।Ubar air texi.png
উবার কর্তৃপক্ষ জানান, প্রথমে বিশ্বের পাঁচটি দেশের আকাশে বাণিজ্যিক ভাবে উবার ট্যাক্সি ওড়ানো হবে। দেশগুলো হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স ও ভারত ।তবে প্রথমে আমেরিকার ডালাস ও লস এঞ্জেলেসের সাথেই এই পাঁচটি দেশের মধ্যে থেকে বেছে নেওয়া একটি শহরে এই সার্ভিস আরম্ভ হবে। ভারতের মুম্বাই, দিল্লি, বেঙ্গালুর শহরে উবার এয়ার সার্ভিস প্রথমে চালু হতে পারে। ভাবনার কিছু নেই ধীরে ধীরে একসময় আমাদের দেশেও চালু হবে এই উড়ন্ত ট্যাক্সি পরিষেবা।

যানজটকে ছুট্টি জানাতে আসছে উবারের এয়ার ট্যাক্সি | Ecency