Stroy4783346773

srvoter(41)
Published in
#story
Words
393
Reading
2 min
Listen
Play
8y

গল্প: পাগলি বউয়ের ভালোবাসা
.
এ্যাইইইই কি করছো সো-না-আ?
-- ওই ঢং করোনা কি করছি দেখোনা?
-- ক্ষৃধা লাগছে! খেতে দাও...!
--দেখছো না হাতে মেহেদী লাগাচ্ছি!
-- ওহ্ আজকে হাতে গোবর লাগাচ্ছ
-- ওই একদম উল্টা কথা কৈবা না
তাহলে মেহেদী কিন্তু তোমার মুখে মেখে
দিবো।
-- এত ডিজাইন করার কি আছে! হাতের
মাঝে লেপ্টে দিলে হয় নতুন করে কেউ
দেখতে আসবে নাকি
-- মুখ সামলে কথা বল! ভালো হবেনা কিন্তু
--আচ্ছা! বাদ দাও! এখন খেতে দাও।
--রান্না করে খাও! আজকে রান্না করিনি।
তোমাকে দিয়ে রান্না করাব বলে..!
--কি আমাকে দিয়ে রান্না করাবে? সারাদিন
অফিস করে বাসায় আসলাম, এখন
বলছো রান্না করে খেতে।
-- বারেহ! একদিন তুমি রান্না করে খেলে
কি হয়? আজকে তোমার হাতের রান্না
খাওয়ার ইচ্ছে হলো, তাই রান্না করিনি।
.
-- আমি রান্না করতে পারিনা! আমি গিয়ে
পাশের বাসার ভাবিকে বলব -আমাকে
চারটা ভাত দাও ক্ষৃধা পাইছে খুউপপ.!
এই বলে পা বাড়ালো অনৌ....
.
-- দাড়াও যেতে হবেনা! আমি
রান্না করবো (অর্পিতা)
--কিভাবে তুমি তো মেহেদী লাগিয়েছ
হাতে..!
--ধুয়ে ফেলবো এক্ষুনি! কারণ পাশের
বাসার ভাবি পরে আমাকে খোঁটা
দিবে, এটা আমি সহ্য করতে পারবো না..!
--প্লিস! লক্ষী ধুতে হবেনা! আমি রান্না করব
আজকে তোমার জন্য...!!
রেগে গিয়ে অর্পিতা বললোঃ
-- তাহলে কেন আমাকে রাগালে? এই সাঁজগোজ
হাতে মেহেদী এগুলো আমি কার জন্য
করি? তোমার জন্যই তো করি। আমি চাই
তুমি শুধু আমাকে ভালবাসবে! তাই নিজেকে
সুন্দর করে তোমার সামনে তুলি ধরি। তুমি
জানোনা আমি বেঁচে থাকতে অন্য কোন
মেয়ের
ছায়া তোমার উপর পড়তে দিবোনা।
পৃথিবীতে তো তুমি আমার সব (জিবন মানে
তুমিময় মৃত্যু মানে তোমাকে হারাবার ভয়)
এই বলে এক ফোটা জল পড়তেই ধরে
ফেলে অনৌ...
-- প্লিস লক্ষী কাঁদছো কেন? তোমার কান্না
আমার সহ্য হয়না! আমি তোমাকে একটু
রাগাতে এসব করছি....আর কখনও এমন
হবেনা মাফ করে দাও (নরম সুরে)
--মাফ করতে পারি, যদি তুমি রান্না করে
নিজ হাতে আমাকে খাইয়ে দাও! তবে মাফ।
--ওকে আমাকে একটু হেল্প করতে
হবে। হলুদ-মরিচের পরিমাণটা শিখায়ে
দিবা! জ্বাল বেশি হলে পরে সব আমাকে
খেতে হবে
--আচ্ছা শিখায়ে দিবো।
রান্না শেষে দুইজন এক প্লেটে একে
অপরকে
খাইয়ে দিলো....অনৌ মনে মনে ভাবতে
লাগলো -"সত্যি মেয়েরা বেঁচে থাকতে আর যাই
হোক
স্বামীর ওপর অন্যকোন নারীর ছায়া কখনোই
মেনে
নিতে পারেনা...
--আজকে তোমাকে দিয়ে রান্না
করালাম কেন জানো? (অর্পিতা)
--কেন তুমি হাতে মেহেদী দিয়েছ
তাই.আমি রান্না করলাম.! (অনৌ)
--নাহ্, কারণ আমি বাসায় না থাকলে
যাতে কারো কাছে যেতে নাহয়!
নিজে রান্না করে খেতে পারবে তাই..!
তোমাকে খুব ভালবাসি অনৌ
( I LOVE YOU)
আই-লাভ-ইউ টু পাগলী একটা.....

Stroy4783346773 | Ecency