তোমায় দেখব বলে
ছুটে যেতে চেয়েছি সাগরের তীরে
অসীম সাহস বুকে নিয়ে।
ভাঙা-গড়ার বেড়াজালে
স্বপন রচি হৃদয়ের নীলে।
নিসিক্ত শরীর ছুঁয়ে
স্নিগ্ধতার আবেশে
ঝরে পড়া শিউলী হয়ে বেঁচে থাকা।
অনাবশ্যক কথামালা
কি যেন বলার অপেক্ষায়,
ভাষার হীনতায় শূন্য কলম।
প্রবঞ্চিত হয়েছে স্মৃতির অতলান্তে।