মাতৃ বন্দনা

sojol(25)
Published in
#poetry
Words
82
Reading
1 min
Listen
Play
8y

বাংলার মাটিতে, মাটি নয় মাতৃদুগ্ধ
ফলে সোনালী ফসল, সবুজের চাকচিক্য-
গাহে কোয়েল, ডাকে দোয়েল
কুজনে পাখিরা, গুঞ্জনে মধুকরী
বাউল গান বাঁধে, তান ধরে পদ্মার মাঝি।

বাংলার মাটিতে, মাটি নয় মধুপর্ক,
ফোটে বিচিত্র অজস্র ফুল, উৎকর্ষ রসাল ফলে,
শোভায় ব্রততী ধরা বৃক্ষমূল;
ফলে-ফুলে ব্রতচারী ব্রত রাখে
স্বজনের ইষ্ট সাধনে।

বাংলার মাটিতে, মাটি নয় ক্ষীর পিষ্ট
উৎপন্ন অজস্রফলা বৃক্ষ, মনস্বী মনীষা
দেয় বিচিত্র চেতনা বিস্তৃত রুপে
প্রবাহে জাহ্নবী, সরস্বতী অন্ত:সলিলা
তেষ্ট নিবারণে।
এ চালচিত্রে হে মৃত্তিকা বল-
তুমি কি কেবলই ‍মৃন্ময়, না চিন্ময়ী ?

মাতৃ বন্দনা | Ecency