চৌদ্দ্শত বছর আগে যে নবী
দুনিয়াতে এনেছিলেন ইসলাম
আজ আমরা বে-দীনের রাস্তায়
চলে যাচ্ছি খুইয়ে ইমান।
চলা খাওয়া আর পোষাকেতে
নেই কো ইসলামের চিহ্ন
সবই আমরা হারিয়ে ফেলেছি
হয়ে গেছি সব, জাতি ভিন্ন।
কুকুর যেমন হেথায় হোথায়
ত্যাগ করে মল মূত্র
তেমনি আমরা অবাধে তাই
হয়েগেছি তদেরি সম গোত্র।
তাইতো আজ মুসলিম জাতি
পদে পদে হচ্ছে অপমান
কে করবে এর প্রতিকার
ভুলেছে কোরান হারিয়েছে ইমান
দুনিয়ায় কোরান হারিয়েছে মুসলমান।