RE: RE: সময় পরিবর্তনের।
You are viewing a single comment's thread from:

RE: সময় পরিবর্তনের।

Words
147
Reading
1 min
Listen
Play
5y

জীবন, আমার কাছে অনেকটা গানের মত। গানের কোনো এক বিশেষ লাইনে গিয়ে আমরা বিশেষ কোনো শান্তি পাবো সেই আশায় বসে থাকি না কিংবা গানটা কত তারাতারি শেষ করব সেই আসাতেও নাহ। আমরা গানটাকে সম্পূর্ণ এনজয় করতেই মূলত লক্ষ নিশ্চিত করি।

অনুরূপভাবে, জীবনে কোনো এক বিশেষ মুহূর্তে গিয়ে আমরা বিশেষ কোনো শান্তি পাবে সেই আশায় বসে থাকাটা আমার কাছে অর্থহীন। আমার ব্যক্তিগত ওপেনিয়ন হচ্ছে মানুষ তার জীবনের কতটুকু সময় উপভোগ করেছে সেটার ওপর তার সফলতা নির্ভর করে।

বিজ্ঞানীরা একটা হাইপোথিসিসকে প্রমাণ করতে বছরের পর বছর ধরে নানান ধরনের এক্সপেরিমেন্ট করে থাকে তারা যখন চেষ্টায় ব্যার্থ হয়, তারা বলে না যে আমার সব মাটি। তারা বলে we enjoyed the journey.....

মধ্যবিত্ত পরিবার যেমন জীবন যাপন করে আবার বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী এলন মাস্ক, বিল গেটস এরাও করে। মূল বিষয়টা হচ্ছে কে কার জীবনটাকে কতটুকু এনজয় করতে পেরেছে।

(সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি)

@so-1: জীবন, আমার কাছে | Ecency