৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা

smoke0(22)
Published in
#bnp
Words
89
Reading
1 min
Listen
Play
6y

image.png

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি চার পৌরসভায় মেয়র পদে শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।

ঘোষিত প্রার্থীদের শনিবার বেলা ১১টায় দলের গুলশান কার্যালয় থেকে চট্টগ্রাম, সিলেট ও রংপুর, দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং দুপুর ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে থাকা পৌরসভার দলীয় প্রত্যয়নপত্র হস্তান্তর করা হবে বলে দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ঘোষণা | Ecency