দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের সাথে প্রকৃতির লীলাময় দৃশ্যপট

Words
386
Reading
2 min
Listen
Play
5y

সকলকে নমস্কার


ফটোগ্রাফি 1

!

IMG_20210715_130518.jpg

আমার লোকেশন


ফটোগ্রাফি 2

IMG_20210818_120035.jpg
আমার লোকেশন

গ্রামের রূপ রস গন্ধের মধ্যে সবুজের সমারোহ দেখতে পাই। যে গ্রাম একটু নির্জনতা , অনেকটা কোলাহলমুক্ত , সীমাহীন প্রান্ত , সবুজের সমারোহ মোড়ানো দিগন্ত মাঠ গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য গুলি সত্যিই চোখে পড়ার মত। তেমনি সবুজে মোড়ানো গ্রাম আমাদের গ্রাম। যেখানে দূষণ নেই, নেই কোনো কোলাহল, অনেক গ্রাম্য প্রকৃতির সবুজের সাথে কথা বলে মন কে শান্ত করে যেনো একটা অনাবিল সুখ পাওয়া যায়। সেই সুখ যেন আমাদের এক প্রশান্তির নিঃশ্বাস দেয়। ফাঁকা সবুজে মোড়ানো রাস্তা দিয়ে হাঁটলে দূষণহীন গ্রামের উন্মুক্ত হওয়া যেনো আমাকে স্বর্গের দিকে ভাসিয়ে নিয়ে যায়। সত্যি এরকম লীলাময় ছায়াময় গ্রামের রূপ দর্শন করা সৌভাগ্যের বিষয়।


ফটোগ্রাফি 3

IMG_20210818_120103.jpg

আমার লোকেশন


ফটোগ্রাফি 4

IMG_20210818_120124.jpg

আমার লোকেশন

●শহরের সীমাবদ্ধ গন্ডির থেকে বেরিয়ে মানুষ যখন একটু স্বস্তির নিঃশ্বাস খোঁজে এমনি গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমি সেই রকম একটা গ্রামের অপরুপ রূপের দৃশ্যর সাথে আমার গ্রামে দৃশ্য উপভোগ করার অনুরোধ জানালাম।


ফটোগ্রাফি 5

IMG_20210818_120049.jpg
আমার লোকেশন

● আমার গ্রামে রয়েছে দিগন্ত ব্যাপী সবুজ ধান ক্ষেত্। যেখানে সোনালী ধানে মাঠ ভরে ওঠে। রাস্তার দুই পাশে নানাবিধ গাছে প্রকৃতিকে যেনো রূপময় করে সাজিয়ে রেখেছে। আজ আমি সেই রকম কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করবো।

●গ্রাম্য প্রকৃতির দৃশ্যগুলি মনোরম এবং নয়নাভিরাম হয়ে থাকে। যদি সুন্দর প্রকৃতির সবুজে মোড়ানো গ্রাম হয় তাহলে খুবই সুন্দর ।আমাদের গ্রামটিও তেমনি সবুজে মোড়ানো । আমাদের গ্রামে যেমন নির্জনতা আছে আছে তেমনি দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। সকলের চোখ জুড়িয়ে যাবে এই দৃশ্য দেখে।

●শহরে মানুষ জন্য বেশি ব্যস্ত জীবন কাটায়। শহরে লোক সংখ্যা বেশি থাকার দরুন শহরে কোলাহলটা বেশি । শহরের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে এসে মাঝে মাঝে প্রকৃতির কাছে যেতে স্বস্তির নিঃশ্বাস পেতে মানুষ কোলাহল মুক্ত ,দূষণহীন প্রকৃতির কাছাকাছি যেতে চাই। যেখানে একটু নির্জনতা থাকতে। মন খুলে প্রকৃতির সাথে কথা বলতে পারবে তার আত্ম উপলব্ধির দ্বারা। তেমনি প্রকৃতির বেড়াজালে আবদ্ধ আমাদের ছোট্ট গ্রাম খাড়গ্রাম। এখানে ঘুরতে আসার জন্য সকলের শুভেচ্ছা রইলো অনাবিল। আশা করি ঘুরে দারুন অনুভূতি পাবেন। সকলকে ধন্যবাদ জানাই।


ফটোগ্রাফি 6

IMG_20210818_120141.jpg

আমার লোকেশন

ডিভাইসরেডমি নোট 10 প্র ম্যাক্স
লোকেশনখাড়গ্রাম
ফটোগ্রাফারsimaroy@simaroy
ক্যাটাগরিগ্রাম্য দৃশ্য ও গ্রাম্য প্রকৃতি

■আমার পরিচয়■

নামসিদ্ধার্থ রায়
পেশাপড়াশুনা ( বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে MA পাঠ্যরত ছাত্র)
গ্রামখাড়গ্রাম পালসিট
থানামেমারী
জেলাবর্ধমান
রাজ্যপশ্চিম বঙ্গ
দেশইন্ডিয়া
নাগরিকভারতীয়
রেগার্ডসsimaroy@simaroy
দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের সাথে প্রকৃতির লীলাময় দৃশ্যপট | Ecency