পরিচয়টা একটু ভিন্নভাবে হয়েছিল, সবাই ভাবে যে আমাদের হয়তো প্রেম করে বিয়ে হয়েছে । এটা একদম মোটেও সত্যি না ।
বাবা মা যখন বাসা থেকে বিয়ের জন্য পাত্রী দেখছিল ,তখন মোটামুটি পরিবারের চাপে কমপক্ষে ডজনখানেকর বেশি মেয়ের ছবি দেখা আমার হয়ে গিয়ে ছিল । সত্যি বলতে কি, পছন্দ ব্যাপারটা নিতান্তই ব্যক্তিগত । আমি বলছি নাহ্ , বাবা-মার দেখা মেয়ে গুলো অসুন্দর কিংবা অযোগ্য ছিল। তারা হয়তো সবদিক থেকেই পার্ফেক্ট ছিল কিন্তু তাদের জন্য, আমার মনে কেন জানি জায়গা হতো না । মনে জায়গা করার বিষয়টা একটু আলাদা কারণ যে মানুষটাকে নিয়ে আমার সারাটা জীবন থাকতে হবে সেই ক্ষেত্রে আমার নিজের পছন্দ ও চিন্তাভাবনাকেই বেশি গুরুত্ব দিয়ে ছিলাম। সত্যি বলতে কি, আমি নিজের থেকেও নিজের পছন্দ মতো পাত্রী খুঁজতেছিলাম । কিন্তু আমার খোঁজার ধরনটা ছিল একটু আলাদা । আমি ভীষণ আরাম প্রিয় ও অলস স্বভাবের মানুষ । আমি চাইছিলাম যে যার সঙ্গে আমার বিয়ে হবে, সে যেন আমার এই গুণগুলোকে বেশি প্রাধান্য দেয় । ওকে আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, তেমন আইডেন্টিটি দেওয়া ছিল না , দেওয়া ছিল না ওর নিজেরও কোনো ছবি। সত্যি বলতে কি আমি এমন একটা মানুষকে চাচ্ছিলাম সে যেন সংসারী টাইপের হয়,আমাকে যেন সে একটু সবদিক থেকে গুরুত্ব বেশি দেয় ,আমার চাওয়া শুধু এতোটুকুই ছিল । সোশ্যাল মিডিয়ায় আমার এক পরিচিত ছোট ভাইয়ের ফ্রেন্ড লিস্টে ওকে দেখেছিলাম । অতঃপর ছোট ভাইয়ের মাধ্যমে ওর আমি ব্যক্তিগত কিছু খোঁজখবর নিয়ে ছিলাম ।তারপর একদিন সোজা ওকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করলাম । যদিও মেসেজের উত্তরটা আসতে অনেকটা সময় লেগেছিল, তবে ওইটা আমার জন্য অনেক ভালো একটা দিক ছিল। আমাদের মাঝে শুধু হালকা কিছু কথোপকথন হয়েছিল , তারপর সোজা একদিন ওর বাবাকে বললাম যে , আঙ্কেল আমি আসলে যে ধরনের মেয়ে খুঁজতেছি,আপনার মেয়ের মধ্যে সেই গুণগুলো আছে । যদি আপনার কোন আপত্তি না থাকে, তাহলে আমি আমার বাবা মাকে আপনার বাসায় পাঠাতে পারি । অতঃপর এক সন্ধ্যায় তাকে প্রথম পারিবারিক ভাবে দেখলাম। যেমনটি ভেবেছিলাম ,তার থেকেও সে কিছুটা বেশি গুণসম্পন্ন । এই ভাবেই অনেক জল্পনা-কল্পনার পরে, আজ সে আমার ঘরের বউ । দেখতে দেখতে একসঙ্গে জীবনের দুইটা বছর কাটিয়ে দিলাম । সকলে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, যেন আমরা সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি । আমাদের বিবাহ বার্ষিকীতে আপনাদের কাছে বেশি কিছু চাওয়ার নেই , আমাদের আগামীর পথটা যেন সুন্দর হয় এই প্রার্থনাই করবেন । ধন্যবাদ সবাইকে।
second anniversary || দ্বিতীয় বার্ষিকী | Ecency
'Starry Galaxy' - Authentic Digital Illustrationsakura21 ·