পৃথিবীতে কখন তিতা জিনিসকে মিষ্টি লাগে জানেন, যখন পেটে ভাত থাকে না ! আমি জানিনা তুমি জীবনে কখনো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিনা , তবে আমি এমনটা পরিস্থিতির সম্মুখীন এই জীবনে বেশ কয়েকবার হয়েছি এবং সেই সময়টা আমার কাছে মনে হয়েছে, হাজার তিতা জিনিসগুলো অমৃতের মতোন ।
চিন্তা হচ্ছে ,ভীষণ চিন্তা ! শুনলাম সামনে নাকি আবার লকডাউন হচ্ছে ,এটা শুনেই মনের ভিতর কেমন যেন নাড়া দিয়ে উঠলো ! লকডাউন হবে না কেন বলেন, দিনকে দিন মৃতের সংখ্যা বেড়েই যাচ্ছে, মানুষের টেস্ট পজিটিভ হওয়ার সংখ্যা একদম আকাশ চুম্বি, ভাইরাস যেন কাউকে ছেড়ে কথা বলছে না ! বাসার সামনের মোখলেস আর দিলু ভাইয়ের কথা ভাবছি ! এই দুজন আমার কাছের মানুষ,বড্ড কাছের । দুজনকে আমার বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হয়, তাই এদের প্রতি আমার একটা আলাদা টান আছে ! মোখলেস ভাই পেশায় চা-পান-সিগারেটের দোকানদার আর দিলু ভাই সে একজন রিকশাচালক । আর আমি মহাশয় এই দুজনের কাস্টমার,একদম রেগুলার কাস্টমার ! আমাকে ওরা কেন জানি অনেক খাতির করে , সেই রোজ সন্ধ্যা বেলা দিলু ভাই চেম্বারের সামনে এসে ক্রিং ক্রিং বেল বাজিয়ে বলবে , কি গো আজ যাবেন না , মোখলেস যে অপেক্ষা করছে । অতঃপর দিলু ভাইয়ের পঙ্খিরাজে চড়ে সোজা মোকলেস ভাইয়ের দোকানে । মোখলেস ভাই আলাদা টাইপের মানুষ, আমরা গেলেই সে চেষ্টা করে, তার ছোট ঘরখানা ফাঁকা করার জন্য । অতঃপর চায়ের কাপে ফুঁ দিয়ে শুরু হয় খোশগল্প । এই শহরে আমার আপন বলতে, এই দুটা মানুষ ই আছে । যাদেরকে চিনি আমি বহু আগে থেকেই । আজ মোখলেস ভাই তো বলেই ফেললো,সে কয়েক কার্টুন ডার্বি সিগারেট স্টক করেছে বিক্রি করবে বলে,কিন্তু কিসের মধ্যে কি লকডাউনের কথা শুনে মুহূর্তেই তার মুখের হাসি গায়েব , দিলু ভাইয়ের আবার রিক্সায় প্যাডাল না মারলে দিন চলে না ! একটা খবর মুহূর্তেই সবার মধ্যে যেন একটা আতঙ্কের ছাপ তৈরি করে দিল । আসছে আবার লকডাউন , এই মানুষগুলোর বেশি কিছু চাওয়ার নেই, তিনবেলা যেন পেটে ভাত যায় সেই চিন্তায় তারা সবসময় করে , আমিও চাই এই মানুষগুলোর যেন এটলিস্ট আহারের ব্যবস্থাটা সঠিক ভাবে হয় ! তাহলেই মানুষগুলো লকডাউন নামক কঠিন শব্দটা নির্দ্বিধায় মেনে নেবে !
কেটে যাক ওদের বিভীষিকা ও বিষাদ , আসছে লকডাউন যেন ওদের সুখকর হয়,এই কামনায় থাকবে ।
বিভীষিকা | Ecency
'Starry Galaxy' - Authentic Digital Illustrationsakura21 ·