ফাঁকা সময় যাচ্ছে তো, তাই হুটহাট চিন্তা করছি । চিন্তা করা যে খুব একটা খারাপ আমি সেটা বলবো না । তবে এটা একদিক থেকে ব্যায়াম বলতে পারেন আর এই ব্যায়ামটা হচ্ছে মস্তিষ্কের । আমি মনেকরি মাঝে মাঝে মস্তিষ্কের একটু এক্সারসাইজ দরকার । যেটা করলে মস্তিষ্কের স্বাভাবিকতা ঠিক থাকে,তাই অলস সময়কে একটু কাজে লাগাচ্ছি পজিটিভ চিন্তা করে।
কয়দিনের টানা অসহ্য গরমের পর আজ হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে । বৃষ্টির একটা সুন্দর গুণ আছে । বৃষ্টি হয়ে যাবে তবে কিছু স্মৃতি রেখে যাবে ।
ছবিগুলো একটু ভালো করে খেয়াল করুন তারপর আমি বিষয়টা ক্লিয়ার করছি । এই ছায়া গুলো কিছুটা অতিথির মতো আচরণ করে, হুট করে এসে জুড়ে বসে । ছোট-বড় কাউকে ছাড় দেয়না,দেখেন সেই ঘাস থেকে শুরু করে মাথার উপরের বড় আকাশটা কিছুই যেন বাদ যায়নি । সব কিছুর একটা জলছাপ তৈরি করেছে ।
আমি ভাই সূক্ষ্ম চিন্তার মানুষ । একটু দায়িত্ব নিয়ে চিন্তা গুলো করার চেষ্টা করি । আমি মনেকরি, এই অতিথি ছায়া থেকে আমাদের কিছু ব্যক্তি জীবনে শিক্ষা নেওয়ার আছে । আমাদের আশেপাশে এরকম অনেক সুযোগ সন্ধানী মানুষ আছে, যারা আপনার সুখের জীবনের অনেকটা অংশের সাময়িক সময়ের জন্য অংশীদার হতে চায় । এরা যে সুযোগ নিচ্ছে, তা আপনি মুহূর্তে বুঝতে পারবেন না ।এরা যখন চলে যাবে , তখন বুঝতে পারবেন এরা কিভাবে নিজেকে প্রতিস্থাপন করেছিল আপনার সামনে ।
আরেকটু বুঝিয়ে বলি, ঐ যে ছায়া গুলো দেখেছেন পুরো আকাশটাকে একদম জলছাপে পরিণত করেছে । একটা বার ভেবে দেখুন,এখনি যদি রোদ হয় এই জলছাপটা কিন্তু মুহূর্তেই মাটিতে মিশে যাবে । তাই আশেপাশের ছায়ারুপী মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং জীবন থেকে মুছে ফেলুন । দেখবেন ভালো বোধ করছেন ।। ধন্যবাদ