লাইন ম্যান

Words
426
Reading
2 min
Listen
Play
6y

তুমি আমি যখন মোবাইলে,কম্পিউটারে এবং অন্য কোন স্মার্ট ডিভাইসে বিনোদন গ্রহণ করতে ব্যস্ত, ঠিক সময়ে কিছু মানুষ তাদের জীবিকার জন্য তোমার বিনোদনকে আরো চাঙ্গা করতে দিনরাত খেটে যাচ্ছে । এরা আর কেউ না,এরা হচ্ছে তোমার স্মার্ট ডিভাইসের ইন্টারনেট কানেকশন ঠিক রাখার মানুষ ।


পৃথিবীর এই কঠিন সময়ে যখন আমি আপনি ঘরে থাকতে ব্যস্ত । এবং আমরা জানি যে এই সময়ে আমাদের ঘরে থাকা উচিত আর ঘরে থাকলেই আমরা নিরাপদে থাকবো । ঠিক সেই সময়ে কিছু মানুষ,আমাদের ঘরে থাকাকে আরও আনন্দময় করার জন্য কষ্ট করে যাচ্ছে আর যাদের কারণে আমরা মোটামুটি নির্বিঘ্নে ইন্টারনেট চালাতে পারছি । আমি মনে করি এই লাইন ম্যান গুলো এই দুর্যোগকালীন সময়ে অনেকটাই সহযোগিতা করে যাচ্ছে মানুষকে ।received_26998747088869501.jpeg
received_160298540653343701.jpeg এই অভিজ্ঞতা আমার কয়েকদিন আগে হয়েছে, আজ আমি সেটাই বলবো আপনাদের কাছে । আমার বাসার পাশে সালাহউদ্দীন সাহেবের বাড়িতে দুইটা পিচ্চি থাকে, আমি আগে মাঝে মাঝে ওদের বাড়িতে যাইতাম কিন্তু এই দূর্যোগকালীন সময়ে তাদের বাসায় আর যাওয়া হয় না । সালাউদ্দিন সাহেব কয়দিন থেকে ভীষণ চিন্তিত, তার বাচ্চারা টিভি দেখতে দেখতে একদম নাকি হাঁপিয়ে উঠেছে,তাদের নাকি টিভি দেখতে আর ভালো লাগেনা ।
তার বাচ্চারা নাকি এখন নতুন কিছু চায়, মানে তারা হয়তো মাঠে খেলতে চায় বা স্কুলে যেতে চায় কিন্তু এই মুহূর্তে তো বাইরে যাওয়া একদম ঠিক হবে না আর স্কুল তো একদম বন্ধ, কবে খুলবে তার কোন নিশ্চয়তা নাই । তাই সালাউদ্দিন সাহেবকে আমি পরামর্শ দিলাম আপাতত কিছুদিনের জন্য আপনি একটা স্মার্ট ডিভাইস কেনেন আর ইন্টারনেটের কানেকশনটা চালু করে নেন এতে আপনার বাচ্চারা স্মার্ট ডিভাইসে গেম খেলতে পারবে এবং কার্টুন দেখে সময় পার করতে পারবে । যার কারণে তারা আর বাইরে বের হতে চাবে না ।
অবশেষে কয়েকদিন পরে সালাউদ্দিন সাহেব আমাকে বলল যে,ভাই আপনি ঠিকই বলেছেন ওদের একটু মানসিক পরিবর্তন দরকার । পড়ে দেখি হুট করে সালাউদ্দিন সাহেব একটা স্মার্ট ডিভাইস কিনেছে এবং ইন্টারনেটের লোককে ফোন দিয়েছে এবং বিকেলের দিকে দেখি ইন্টারনেটের লোকজন গুলো তার বাসায় লাইন লাগিয়ে দিচ্ছে । সালাউদ্দিন সাহেব আজ ভীষণ খুশি এবং তার বাচ্চারাও নাকি আজ অনেক খুশি কারণ তাদের বাবা নতুন স্মার্ট ডিভাইস কিনেছে এবং তারা কার্টুন দেখতে পারবে এটা ভেবে তারা নাকি ভীষণ আনন্দিত । অবশেষে সালাহউদ্দীন সাহেবের মাথা থেকে কিছুটা হলেও চিন্তা নামক শব্দটা দূর হলো ।
আমি হয়তো ছোট্ট একটা গল্পের মাধ্যমে উদাহরণ দিলাম যে, এই ইন্টারনেটের লাইন ম্যান গুলো কিভাবে এই দুর্যোগকালীন সময়ে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে । হয়তো আপনারা তা একটু হলেও বুঝতে পেরেছেন । তাছাড়াও প্রাকৃতিক ঝড়-বাতাসতো মাঝেমাঝেই হচ্ছেই,ঝড়-বাতাসের সময় অনেক ইন্টারনেটের কানেকশন নষ্ট হয়ে যায়, লাইন ম্যানরা আবার তা পরবর্তীতে সেই গুলো কানেকশন ঠিক করে দিয়ে যায় । সব থেকে বড় বিষয় এই দূর্যোগকালীন সময়ে এই ইন্টারনেটের লোক গুলো,সত্যিই আমাদেরকে ভীষণ ভাবে সহযোগিতা করে যাচ্ছে । আমি তাদের প্রতি কৃতজ্ঞ ।

লাইন ম্যান | Ecency