আমার কারো উপর কোন অভিমান নেই ,অভিমান শব্দটা হয়তো আমার সাথে খুব একটা বেশি মানায় না । হাজার কষ্টের মাঝেও, চেষ্টা করি মুখের কোনো এক জায়গায় একটু হাসি লাগিয়ে রাখার জন্য । আমি জানি আমার হাসি আরো দশটা মানুষের মনকে চাঙা করে তুলতে সহযোগিতা করবে । তাই অনেকের কথা চিন্তা করে, নিজের অভিমানকে হাসিতে পরিণত করেছি ।
ব্যক্তিগতভাবেই চাইনা কারো উপর কোন অভিমান রাখতে ।যদি দেখি কোন কিছুতে আমার অভিমান জন্মাচ্ছে, চেষ্টা করি সেখান থেকে নিজেকে আড়াল করে নেওয়ার জন্য । বছর বারো আগে, হুট করে কোন একটা ঝামেলা আমার জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল । এটার অবশ্য সম্পূর্ণ দায়ভার আমার । কারণ আমি নিজের থেকে সেটার সঙ্গে জড়িয়ে গিয়ে ছিলাম । সতেরো আঠারো বছরের ছেলে তো আর মনের সঙ্গে যুদ্ধ করতে পারে না। তাই আবেগের কাছে হেরে গিয়ে, একটা মায়াজালে আটকিয়ে গিয়েছিলাম। কিছু কিছু মায়া মানুষকে লজ্জাহীন , বিবেকহীন ও মানসিকভাবে নির্বোধ করে ফেলে । মার্কেট ভর্তি লোকজনের মাঝে দুম করে একটা ছেলেকে চড় থাপ্পড় মারা শুরু করলাম ।একটাই কারণ সে আমার দুর্বলতার মানুষটার প্রতি আগ্রহ দেখিয়েছে। ঐ সময়ের জন্য কোনোভাবেই মেনে নিতে পারছিলাম নাহ্ যে,আমার দুর্বলতার মানুষের প্রতি অন্য কারো টান থাকতে পারে । কি একটা বাজে চিন্তা মাথায় ঘুরতো । সে শুধু আমার, সে শুধু আমার । দেখতে দেখতে জীবনের অনেকগুলো বসন্ত পার করে ফেলেছি । জীবন থেকে মুছে ফেলেছি দুর্বলতাকে । কিন্তু এখনো একটা ক্ষত আমার ভিতরে রয়ে গিয়েছে, যেটা আমাকে মাঝেমাঝে ভাবায় । ঐদিন, ঐ ছেলেটার সঙ্গে ঐরকম না করলেও পারতাম । আজ কথাগুলো খুব মনে পড়ছে, নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে । যে মানুষটার মুখে আমার সবসময় হাসি লেগে থাকে, হুট করে একটা খবরে সেই হাসিটা আমার মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল । শুনলাম ছেলেটি মারা গিয়েছে । যদিও তার প্রতি আমার কোন অভিমান ও অভিযোগ নেই, তার সঙ্গে যেটা হয়েছিল সেটা নিতান্তই আমার আবেগের জায়গা থেকে ও বয়সের কারণে হয়েছিল । তবে আমি ঐ ঘটনার জন্য এখনো অনুতপ্ত । মাফ করে দিস ভাই আমাকে । তোর অপ্রত্যাশিত মৃত্যুতে, সত্যিই আমি মর্মাহত ।
অপ্রত্যাশিত | Ecency
'Starry Galaxy' - Authentic Digital Illustrationsakura21 ·