ফেরিওয়ালা

Words
187
Reading
1 min
Listen
Play
6y

আমি হ্যামিলনের-বাঁশিওয়ালা নই ,তবে বাঁশির সুর শুনতে আমার ভালো লাগে । আমি নজরুল নই যে আমার লেখা প্রতিবাদী হবে । আমি রবীন্দ্রনাথ নই যে আমার দাঁড়ি আর চুলের ফাঁকফোকরে বুদ্ধি গিজগিজ করবে । আমি এক ফেরিওয়ালা যেখানেই যাই, সেখানেই সস্তায় ভালোবাসা খুঁজে বেড়াই ।
20200629_212711-01.jpeg ঐ সকাল থেকে তপ্ত রোদের মাঝে তোমার যখন শরীর থেকে ঘাম ঝড়ে , আমি তখন স্যালাইন বানানোর ছলে নিজের শরীরকে ফ্যানের বাতাসে ঠান্ডা করি । এ জীবন রঙিন থেমে থেমে রং পাল্টায় শুধু পাল্টায় না বিবেক ।


গোলাপকে ওই খাঁচার মধ্যে বন্দি করে রেখে ,ভালোবাসা গুলোকে যেন গলা টিপে টিপে দাম বাড়িয়ে দিয়েছে । তাই আমি বর্ষার দিনে কদম ফুলে ভালোবাসা খুঁজি কারণ এতে পয়সা লাগে না । চাতকের মতো চেয়ে থাকি ঐ বুঝি বৃষ্টি নামবে, বৃষ্টি নামলে কদম ভিজবে আর কদম ভেজানো জলে আমি ভিজবো ।এতে আমার ভালোবাসা ভিজে সার্থক হবে । আমি ভিজতে চাই ঐ কদম ভেজা জলে ।
ব্যস্ততার দোহাই দিয়ে তুমি যখন নিজেকে আড়াল করে ফেলেছো । আমি তখন আলখেল্লা পড়ে ফেরিওয়ালার মতো ,এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছি । খুঁজছি সস্তায় ভালবাসা কোথায় পাওয়া যায়। এ শহরে সস্তায় কিছু পাওয়া যায় না, কিন্তু এই ফেরিয়ালা মন কিছুই বোঝেনা ।

ফেরিওয়ালা | Ecency