বিগত দুইবার চাকরির পরীক্ষায় বসেছিলাম, একবারও আশানুরূপ ফলাফল করতে পারেনি । আশানুরূপ ফলাফল হওয়ার অবশ্য কথাও নাহ্, কারণ ঠিকমতো
তো বইয়ের পাতাগুলো খুলেই দেখি নি ।
নিজের সাথে নিজের বড্ড অভিমান ছিল, তাই ঐ বাংলা ইংরেজি অংক সাধারণ জ্ঞান হাবিজাবি আমার মাথায় ঢুকেনি তাই বইয়ের পাতা খুলিনি । আচ্ছা বলেন তো, টানা পাঁচ বছর মেডিকেল শাস্ত্র পড়ে হুট করে কি মাথায় বাংলা-ইংরেজি ভূগোল ঢুকে। এই বিষয়টা এখনো আমার কাছে আজব ই লাগে । কি সিস্টেম মাইরি । আমি করবো ডাক্তারি, আর আমার মাথায় চেপে দেওয়া হচ্ছে উগান্ডার রাজধানীর নাম কি , চর্যাপদের প্রথম সংস্করণ কে করেছিলেন এই সব । আরে ভাই বুঝলাম এইসব আমার জানার দরকার আছে কিন্তু এইসব কি আমার রুগীর সুস্থতার কোন কাজে লাগবে। নাকি রুগীকে চিকিৎসা দেওয়ার বদলে চর্যাপদের গল্প শোনাবো । নিজের পেশা নিয়ে গর্ব করছি নাহ্ । তবে এখানে আমার কিছু বলার আছে, এটা একদম স্পর্শ কাতর , সেবামূলক ও মানবিক একটা পেশা । এই পেশায় চুন থেকে পান খসলেই যেকোনো একটা বিপদ ঘটে যেতে পারে । এই পেশায় সরকারিভাবে নিযুক্ত হওয়ার চাকরির পরীক্ষা গুলোর সিস্টেমটা একটু বদলানো দরকার । যত ইচ্ছা পেশা রিলেটেড প্রশ্ন করে আমার মগজকে আরও ধোলাই করতে সহযোগিতা করুন কিন্তু অহেতুক প্রশ্ন করে আমাকে বিভ্রান্তিতে ফেলেন নাহ্ ।
সামনে পরীক্ষা, আসেন খুচরা প্যাচাল পারি । | Ecency
'Starry Galaxy' - Authentic Digital Illustrationsakura21 ·