সচরাচর অ্যালার্ম দিয়ে রাখা হয়না । গতরাতে মনেহল অ্যালার্ম দিয়ে রাখা উচিত। কখন যে দেখতে দেখতে রাতটা পার হয়ে গিয়েছে, তা আর ভেবে ওঠা হয়নি । টিকটিক শব্দ কানের কাছে বাজছে কিন্তু আর ঘুম ভাঙছে নাহ্। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেদিন আপনার খুব তাড়া থাকে ঐ দিন যেন ঘুম ভাঙতেই চায়না ।
ঘুম ভাঙতেই দেখি একি অবস্থা, বেলাতো এখন অনেক । নিজের সাথে নিজে একটু গিজগিজ করলাম , এই ভাবে করলে চলবে । আজতো তোর অনেক কাজ । আপাতত কোনরকম নিজেকে সামলিয়ে, গত রাতের গোছানো ফাইলটা হাতে নিলাম । আজ আর গেলা হবেনা, আগে কাজ তারপর এসে ভুরিভোজ করা যাবে ।
সোজা দৌড় কম্পিউটারের দোকানে, আজ আমাকে অনলাইনে এপ্লাই করতে হবে ।সার্কুলার দিয়েছি মশাই, নিজেকে প্রস্তুত করার প্রাথমিক ধাপ কমপ্লিট করতে হবে । চাকরিটা যেন বড়ই দরকার , কিছুদিন থেকেই নিয়োগটা আমার চোখের সামনে ঘুরঘুর করছিল ,তাই ভাবলাম সময়ের একটু সৎ ব্যবহার করি । বেকার সময় যাচ্ছে, তাই আগে পিছে না ভেবে আপাতত ফর্মটা পূরণ করেই ফেললাম । দেখি কি আছে কপালে ।
কতগুলো স্বপ্নবাজ চোখ, সবগুলো যেন তাকিয়ে আছে ঐ সোনার হরিণটার দিকে । কার হাতে যে ধরা দেবে তা বলা ভীষণ মুশকিল । শুনেছি চাকরির বাজারে নাকি মামা আর তামার দুটোরই কদর ভীষণ বেশি । কিন্তু এই সৌভাগ্য যে আমার নেই , মামা আর তামা আমার গা ঘেঁষে না বললেই চলে । দেখি কি আছে কপালে ।
ফর্মটা যখন পূরণ করছিলাম ,তখন বারবার যেন সার্টিফিকেট গুলো দেখছিলাম, সবকিছু ঠিকঠাক আছে কিনা । অক্ষরে অক্ষরে মিলে দেখছিলাম পুরো ফর্মটা , যাক অবশেষে পূরণ করলাম । আপাতত লম্বা দৌড়াদৌড়িটা শেষ, দেখি এখন কবে ডাক পড়ে ।।