একটা সাইকেল মানে দ্বি চক্রযান। আমাদের দেশের রাস্তাগুলো সাইকেল চালানোর জন্য উপযুক্ত বাহন। বেশির ভাগ মানুষেরই সাইকেল চালানো পছন্দের একটা মাধ্যম।
যখন বয়স ১৩ বা ১৪ বছর তখন অন্যদের সাইকেল চালানো দেখে আমারও সভাবতই শিখতে মন চাইছিল। কিন্তু শিখানোর মত আমার কেউ ছিল না। হুম বাবাও সাইকেল চালানো পারতেন। কিন্তু কখনো শিখানোের চেষ্টা করেন নি। আর তখন যাদের সাইকেল ছিল তারা দিতো না কাউকেই। এযেন অন্যরকম এক দুনিয়া। তবু মনের মধ্যে ইচ্ছেটা জমানোই ছিল। আমি থাকতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের ইসলামনগর গ্রামে। এখানে সমস্যা ছিল সাইকেল ভাড়া পাবার মতো কোন দোকানও ছিলো না, তাই ইচ্ছে থাকার পরও কোনভাবে সাইকেল চালানো শিখতে পাড়ছিলাম না।
তবে হুম নানার বাড়িতে যাবার পর দেখলাম সেখানে সাইকেল ভাড়া পাওয়া যায়। আমিও নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেই সময়। তারপর খোঁজ নিয়ে জানতে পারলাম ৫ টাকায় ৩০ মিনিট ও ১০ টাকায় ১ঘন্টা সাইকেল ভাড়া দেওয়া হয়। মনের মাঝে একটু ভয় ছিল কারণ আমাকে সাইকেল চালানো শিখানোর কেউ নেই। তাই সাহস করে নিজেই ১ঘন্টার জন্য সাইকেল নিলাম, অবস্য ছোট ছিল কারণ যেন পড়ে না যাই তার জন্য।
সাইকেল চালানোর চেষ্ঠা করেই যাচ্ছি পাড়ছি না, পড়ে একটু বুদ্ধি করে রাস্তার একটা ডালু জায়গা বের করে নিলাম। আর বার বার চেষ্টার পড়ে সাইকেল চালানোর জন্য একটু বেলেন্স রাখা শিখলাম। সাথে সাথে ইচ্ছে যেনো আরও বেড়েই গেলো। তাই আরও ১০ টাকা দিয়ে আরেক ঘন্টা বেশি ভাড়া নিলাম। আল্লাহর রহমতে এক দিনেই সাইকেল চালানো শিখে নিলাম। অবস্য এই ২ ঘন্টায় সাইকেল চালানো শিখতে যেয়ে কোতোটুকু ব্যাথা ও কষ্ট হয়েছে তা শুধুমাত্র আমি ও আল্লাহ জানে। আসল কথা হোলো কষ্ট হলেও শিখতে পেড়েছিলাম। পড়ে ছোট মামার বড় সাইকেল চালানোর চেষ্টা করলাম, চালাতে তো পাড়লাম তবে নামতে পাড়তাম না। পড়ে কিভাবে বড় সাইকেলে উঠতে হয় ও নামতে হয় তাও শিখে নিলাম।
পড়ে ঢাকায় আসার পরে এক বড়ভাইয়ের সাইকেল ভাড়া নিয়ে প্রাইবেট পড়তে যেতাম মাঝে মাঝেই। এভাবেই আমার সাইকেল চালানো হোতো। মাঝে মাঝে বলতাম বাবাকে সাইকেল কিনে দিবার কথা, তবে কখোনো গুরুত্ব দিতেন না। পড়ে একদিন বাবা বলল ৯ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ পেলে সাইকেল দিবেন ।
কথামতো ৯ম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ পেলাম তবে বাবা তাঁর কোন কথাই রাখলেন না। এভাবেই শেষ করলাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। তবে সাইকেল আর কিনা হোলো না। স্বপ্ন স্বপ্নই রেখে দিলাম। জীবনে আর বাস্তবতা অনেক কঠিন। তবু স্বপ্ন দেখি নিজের আলাদা একটা জীবনের।