আজ থেকে ১৮ বা ১৯ বছর আগের কথা। আমার বয়স তখন ১২ বা ১৩ বছর হবে। স্কুলের ফাইনাল পরীক্ষার পর সবসময়ের মত বাসার সবাই মিলে দাদার বাড়িতে মানে আমাদের দেশের বাড়িতে বেড়াতে যাই। ছোট বেলায় বিভিন্ন ভুতের গল্প শুনেছি কিন্ত কখনো ভুত বোলে কিছু আছে বলে জানতাম বা বুঝতাম না।
অবশ্য বাড়িতে যাবার পরই আমার সাথে ঘটে আসল ঘটনা। বাড়িতে কারেন্টের ব্যবস্থা ছিল না ঔ সময়ে। বাড়িতে যাবার পর এক দিন দু দিন ভালোই ছিল। ৩য় দিন রাতে যখন সবাই মিলে রাতের খাবার খেতে বসলাম, তখন খাবার সময় হঠাত চোখ গেলো সামনের দেয়ালের দিকে। তখনই ঘোটলো এক অবাস্তবিক ঘটনা। কোন মানুষ ছাড়াই শুধুমাত্র এতটা কব্জিসহ হাত দেয়ালে এদিক ওদিক ঘুড়ে বেড়াচ্ছে। বিশ্বাস করতেই পাড়ছিলাম না যে মানুষ ছাড়া শুধু একটা হাতের কব্জি কোথা থেকে এলো। আমার পাশেই আমার ফুপু ছিলেন তাকে ডেকে দেখতে বলার সাথে সাথেই কব্জিসহ হাতটা নাই হয়ে গেলো। মনের ভেতর যেন অজানা একটা ভয় কাজ করতে লাগলো।৷ পরে বাসার সবাইকে বলার পর কিছুই না এসব বলে শান্তনা দিলো। আজও জানি না ওটা কি ছিলো আর কেনই বা আমি তা দেখলাম। আমার জীবনে এরপর আর তেমন কিছু হয়নি।