হলকা বৃষ্টি মেঘলা আকাশ, হঠাৎ চার তালা বিল্ডিং এর ছাদে স্যামলা সুন্দরী এলো। একটা বিশাল ছদে একটা মেয়ে চোখে পড়ার মতোই। বৃষ্টিতে ভিজছে আর দুহাত আকেশের দিকে বাড়িয়ে যেনো মনের ইচ্ছেগুলোকে বিশাল পৃথিবীতে ছুড়ে দিলো।
এক মুহুর্তের জন্যে মনে হলো যেনো দুহাত বাড়িয়ে ডাকছে, ইচ্ছে করছিল এক দৌড়ে ছাদে যেয়ে বলতে কি চাও তুমি পৃথিবীর রানী। তবে সে সাহসটুকু করে উঠতে পারলাম না। বৃষ্টি থেমে গেলো সাথে সাথে সেও চলে গেলো। হুম মনের অজান্তেই খুঁজতে লাগলাম আর কি দেখতে পাবো তাকে, নামটাও তো জানি না। কিছু পাবার ব্যকুলতা যেনো জন্মাতে লাগলো। দু দিন চলে গেলো দেখতে পেলাম না তাকে আর হে দুর থেকে দেখায় তার মুখখানা ভালোভাবে বুঝতে পাড়ি নি।
অবশেষে ৩য় দিন যেনো মনে হলো সে আবার ছাদে এলো। হুম সত্যি তাই সে এলো তবে কিভাবে তার সাথে কথা বলি তাই বুঝতে পাড়ছিলাম না। এভাবে কেটে গেলো কিছু দিন। তার মাঝে খুঁজে নিলাম কোন ফ্ল্যাট-এ ও কত তলায় থাকে। আর মন বলছিলো সে বিশ্ব বিদ্যালয়ে পড়ে হয়তো।
কিছুদিন পর তাকে একটা চিঠি দেওয়া হোলো, ভালো কথা পড়ে কোনোভাবে সেও জানালো। তার নাম ইভা, সে মাত্র ৯ম শ্রেণিতে মানবিক শাখায় পড়ে। সত্যিই মনে হোলো আকাশ থেকে পড়লাম, মাত্র ৯ ম শ্রেনিতে পড়ে জেনে। তাই আর ছোট্ট মেয়ে কে কিছু না বলেই চলে গেলাম।
তবে মেয়েটি আজও খুঁজে জানালা দিয়ে, ছাদে যেয়েও মেয়েটি দাড়িয়ে থাকে দেখার জন্যে। চ
সত্যি চাইনা মেয়েটি এখনি অল্প বয়সে তার পড়াশুনা নষ্ট করুক। ভালো থাকুক ইভা অনেক বড় হোক তাই চলে গেলাম।