ছোটবেলায় বুদ্ধি হবার পর যখন প্রথম চকলেট চিনি তা হলো মিমি চকলেট।************
তারপর চিনতে পাড়ি টিকটিকির ডিমের মত চকলেটগুলো, বলা যায় এটা অনেকেরই পছন্দের চকলেট ছিলো। কোকোলা জেমস নামের যে চকলেট ছিলো তা বেশির ভাগ ছোটদেরই প্রিয় একটা চকলেট, এখনো কোকোলা জেমস পাওয়া যায়। তারপর ধীরে ধীরে দেখলাম আরও কতো রকমের চকলেট পাওয়া যায়। আমি বলছিলাম ১৯৯৩ সালের কথা। তখন বলতে পাড়ি ২৫ পয়সার থেকে শুরু করা যেত চকলেটের দাম। ৫০ পয়সারও চকলেট ছিলো। ভালোই ছিল সময়গুলো দেখতে দেখতে আজ ২০২০ সালে চলে এলাম সাথে সাথে চকলেটের ও কত রুপ বদলালো।
হুম এখন আগের দিনগুলোর থেকেও অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায়। দিন বদলের সাথে সাথে চকলেট শব্দের অর্থেরো কত বদল হয়েছে দেশের অধিকাংশ যুবসমাজ খুবই ভালো জানে😇।
আরে জানেন বর্তমান সময়ে কোন সুন্দর ছেলে বা কোন সুন্দর মেয়ে দেখলে তাদেরও চকলেট বলে। আরও কত কিছুকে বুঝানোর জন্য যে এই চকলেট শব্দকে ছদ্দনামে ব্যবহার করা যায় তা সত্যি বাঙালি ছাড়া কেউ জানে না। আমরা সত্যি ওদ্ভুত মেধাবী বলা যায়🤔।
আমাদের দেশের ছোট থেকে বড় প্রায় অনেকেই চকলেট পছন্দ করে। আর মেয়েরা অবশ্য অন্যদের তুলনায় চকলেট একটু বেশিই পছন্দ করে। আর করবেই না কেন আমাদের দেশে অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায়, তবে বেশির ভাগই বিদেশী চকলেট 😀।
তবুও আমরা চকলেট ভালোবাসি। চলুন বেশি বেশি চকলেট খাই আর বিদেশী চকলেটকে আরও সমৃদ্ধ করি।