আমার দেশ প্রাণের বাংলাদেশ। ১৯৭১ সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুদীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু এক ঐতিহাসিক ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ঘোষণা করেন,"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" তিনি আরও বলেন, " তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন।" অবশেষে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জয় আমাদের লাল সবুজের বাংলাদেশ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ১৯৭৫ সালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রতি হিসেবে অধিষ্টিত হোন। তারপরই ঘটে মর্মান্তিক নৃশংস ঘটনা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাতবরণ করেন।
তাঁর পর দীর্ঘ সময় কঠিন বাস্তবতা মেনে নিয়ে দেশ পরিচালনার নেতৃত্বে আসেন বঙ্গবন্ধুর উপযুক্ত উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে আজ বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে।
১৯৭৫ সালের ১৫ ই আগস্টের ঘটনায় দেশের বাহিরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবার। এছাড়া বঙ্গবন্ধুর পরিবারে সকলকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করে। ২০২০ সাল আজও সেই হতঢাকারিদের বিচার কাজ চলমান।