চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

sheuly(39)
Published in
#news
Words
131
Reading
1 min
Listen
Play
8y

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নারী নিহত হয়েছেন।

১৭ এপ্রিল, মঙ্গলবার সকালে উপজেলার বড়তাকিয়া ও নিজামপুর এলাকায় পৃথক এ দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসেম জানান, মঙ্গলবার ৮টায় নিজামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাজেদা বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন।

নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুরের আকতার হোসেনের স্ত্রী।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী (৪২) নিহত হন। মঙ্গলবার ভোরে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনের সড়কের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তার ছিন্ন-ভিন্ন মরদেহটি উদ্ধার করা হয়। কোনো অজ্ঞাত যান পথচারী নারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু | Ecency